ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
• দুই দফা জাল ছিঁড়েও শেষরক্ষা হলো না নারায়ণগঞ্জের কুমিরের • রাজু মোল্লা হত্যার প্রতিবাদে লালমোহনে কৃষকদলের বিক্ষোভ • পাবনার সুজানগরে পিটুনিতে গুরুতর আহত ব্যক্তি, অভিযুক্ত তিনজন • বাল্যবিবাহ বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন কালীগঞ্জের ইউএনও • ‘প্রতিটি ঘটনার দুটি দিক থাকে’, প্রভার পোস্ট ঘিরে কৌতূহল • সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ • বিজয়নগরে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন • ডিসেম্বরের রাজনৈতিক উত্তাপ ও সহিংসতার শঙ্কায় নিরাপত্তা চাপে বিএনপি সরকার • সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আহত নিষিদ্ধ আ. লীগ নেতার মৃত্যু • গোবিন্দগঞ্জে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » ‘অসম দাম্পত্যের’ ধারণাকে অপমানজনক মনে করেন আলিয়া ভাট

‘অসম দাম্পত্যের’ ধারণাকে অপমানজনক মনে করেন আলিয়া ভাট


বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


‘অসম দাম্পত্যের’ ধারণাকে অপমানজনক মনে করেন আলিয়া ভাট

বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের দাম্পত্যজীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে নানা আলোচনা-সমালোচনা হয়েছে। এমনকি তাদের সম্পর্ককে ‘অসম দাম্পত্য’ হিসেবে আখ্যায়িত করে আলিয়াকে পরিস্থিতির শিকার বলেও মন্তব্য করেছেন অনেকে। তবে অপরিচিত মানুষের এমন ধারণাকে অপমানজনক বলে মনে করেন অভিনেত্রী।

২০২২ সালে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন আলিয়া ও রণবীর। একই বছরের শেষ দিকে তাদের ঘরে আসে কন্যাসন্তান রাহা। সম্প্রতি টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকা নিয়ে এক আলাপচারিতায় দাম্পত্যজীবন ঘিরে চলমান জল্পনা প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন আলিয়া।

অভিনেত্রী বলেন, ‘আমি সব সময় নারীদের নিজেদের মন ও হৃদয়ের কথা বুঝতে উৎসাহিত করি। তাই এমন একটি কাল্পনিক পরিস্থিতির শিকার হিসেবে আমাকে দেখানো অপমানজনক।’ সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে কেন এমন আলোচনা হয়, সে বিষয়েও নিজের ধারণা জানান আলিয়া।

রণবীরের সঙ্গে সম্পর্কের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘যেকোনো সম্পর্কের ভিত্তি হলো কোনো চেষ্টা ছাড়াই যখন মনে হয়, কেউ আপনাকে বুঝতে পারছে। কিছু না বললেও যখন মনে হয়, আপনার কথা শোনা হচ্ছে। আমার কাছে রণবীর তেমনই, আমাদের সম্পর্কের বাস্তবতা অন্য রকম।’

এর আগে ২০২৩ সালের মে মাসে এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, তর্কের সময় তার গলার স্বর চড়া হয়ে গেলে রণবীর তা পছন্দ করেন না। স্বামীর মতে, মন খারাপ থাকলেও আচরণে নম্রতা বজায় রাখা জরুরি। এ কারণে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করেন তিনি। আলিয়ার ওই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তোলেন, স্বামীকে খুশি রাখতে অভিনেত্রীকে কি সব সময় নিজের আচরণ পরিবর্তন করতে হয়?

বাংলাদেশ সময়: ১৮:১১:২৭   ১৩ বার পঠিত  | ●   ●   ●







বিনোদন থেকে আরও...


● ‘প্রতিটি ঘটনার দুটি দিক থাকে’, প্রভার পোস্ট ঘিরে কৌতূহল
● ‘অসম দাম্পত্যের’ ধারণাকে অপমানজনক মনে করেন আলিয়া ভাট
● নির্জন জায়গায় কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে
● পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ স্বরা ভাস্করের
● পরীমনির ২০ সিনেমাই ফ্লপ, কড়া মন্তব্য অপু বিশ্বাসের



আর্কাইভ