ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
• দুই দফা জাল ছিঁড়েও শেষরক্ষা হলো না নারায়ণগঞ্জের কুমিরের • রাজু মোল্লা হত্যার প্রতিবাদে লালমোহনে কৃষকদলের বিক্ষোভ • পাবনার সুজানগরে পিটুনিতে গুরুতর আহত ব্যক্তি, অভিযুক্ত তিনজন • বাল্যবিবাহ বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন কালীগঞ্জের ইউএনও • ‘প্রতিটি ঘটনার দুটি দিক থাকে’, প্রভার পোস্ট ঘিরে কৌতূহল • সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ • বিজয়নগরে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন • ডিসেম্বরের রাজনৈতিক উত্তাপ ও সহিংসতার শঙ্কায় নিরাপত্তা চাপে বিএনপি সরকার • সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আহত নিষিদ্ধ আ. লীগ নেতার মৃত্যু • গোবিন্দগঞ্জে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ, লালমোহনে অধ্যক্ষের সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ, লালমোহনে অধ্যক্ষের সংবাদ সম্মেলন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ, লালমোহনে অধ্যক্ষের সংবাদ সম্মেলন

ভোলা: লালমোহনের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং এর অধ্যক্ষ মো. রুহুল আমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও প্রকাশ করে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সুনাম ক্ষুণ্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অধ্যক্ষ নিজেই।

বৃহস্পতিবার আসরবাদ প্রতিষ্ঠানের অধ্যক্ষের কক্ষে লিখিত বক্তব্যে রুহুল আমিন বলেন, সম্প্রতি তাঁর প্রতিষ্ঠানসংলগ্ন লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব তাঁকে ও তাঁর প্রতিষ্ঠানকে জড়িয়ে ফেসবুকে দুটি ভিডিও প্রকাশ করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়েছেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানতে পেরেছেন।

প্রকাশিত ভিডিওতে উত্থাপিত অভিযোগ ও বর্ণিত ঘটনার সঙ্গে তাঁর কিংবা তাঁর প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচার তাঁর ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আমি সব সময় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর সত্যতা যথাযথ তথ্য-প্রমাণের মাধ্যমে প্রমাণ করা হোক। যদি কোনো অভিযোগের সঙ্গে আমার সম্পৃক্ততার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে প্রচলিত আইনে যেকোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত আছি।”

তবে অভিযোগের সত্যতা প্রমাণিত না হলে তাঁর বিরুদ্ধে যারা অভিযোগ ও অপপ্রচার চালিয়েছেন, তাঁদের কর্মকাণ্ড খতিয়ে দেখে যথাযথ জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।

এ ছাড়া সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান অধ্যক্ষ।

সংবাদ সম্মেলনে লালমোহনের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৫:১৩   ১৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● রাজু মোল্লা হত্যার প্রতিবাদে লালমোহনে কৃষকদলের বিক্ষোভ
● সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ, লালমোহনে অধ্যক্ষের সংবাদ সম্মেলন
● লকডাউন কর্মসূচির প্রতিবাদে কাঁঠালিয়ায় লাঠিসহ ছাত্রদলের অবস্থান
● ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের, আহত ২২
● আমতলীতে ছাত্রলীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ১২



আর্কাইভ