ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
• দুই দফা জাল ছিঁড়েও শেষরক্ষা হলো না নারায়ণগঞ্জের কুমিরের • রাজু মোল্লা হত্যার প্রতিবাদে লালমোহনে কৃষকদলের বিক্ষোভ • পাবনার সুজানগরে পিটুনিতে গুরুতর আহত ব্যক্তি, অভিযুক্ত তিনজন • বাল্যবিবাহ বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন কালীগঞ্জের ইউএনও • ‘প্রতিটি ঘটনার দুটি দিক থাকে’, প্রভার পোস্ট ঘিরে কৌতূহল • সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ • বিজয়নগরে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন • ডিসেম্বরের রাজনৈতিক উত্তাপ ও সহিংসতার শঙ্কায় নিরাপত্তা চাপে বিএনপি সরকার • সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আহত নিষিদ্ধ আ. লীগ নেতার মৃত্যু • গোবিন্দগঞ্জে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে ছাত্রলীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ১২

আমতলীতে ছাত্রলীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ১২


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


আমতলীতে ছাত্রলীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ১২বরগুনা: আমতলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের সমর্থনে বুধবার রাতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে দুজনসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১২ জনকে আটক করেছে পুলিশ।

আমতলী থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার নেতৃত্বে বুধবার রাত ৯টার দিকে ১০-১৫ জন নেতাকর্মী মিছিল নিয়ে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া বাসস্ট্যান্ডের সামনে আসেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। একপর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোর জন্য দাঁড়িয়ে থাকা পটুয়াখালী-কুয়াকাটা রুটে চলাচলকারী সিফাত পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়। আকস্মিক এ তাণ্ডবে স্থানীয়রা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পালিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সিফাত আকন (১৫) ও রাব্বি আকন (১৭) নামে দুজনকে আটক করে। পরে রাতে এবং বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৯ জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মো. নাঈম হাওলাদার (১৬), মো. জোবায়ের মৃধা (১৬), মো. রাশেদুল হাওলাদার (১৬), মো. নাঈম খান (১৫), শুভঙ্কর দাস (২১), জাবের ইসলাম (২১), সাইমুন হাওলাদার (১৬), মো. ইমরান (১৬), মো. নাঈম (১৬) ও মো. আরিফ হোসেন (৩০) প্রমুখ। আটক ব্যক্তিদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনসহ বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়েছে। তাঁদের পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাশকতা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৩৩   ১৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● রাজু মোল্লা হত্যার প্রতিবাদে লালমোহনে কৃষকদলের বিক্ষোভ
● সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ, লালমোহনে অধ্যক্ষের সংবাদ সম্মেলন
● লকডাউন কর্মসূচির প্রতিবাদে কাঁঠালিয়ায় লাঠিসহ ছাত্রদলের অবস্থান
● ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের, আহত ২২
● আমতলীতে ছাত্রলীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ১২



আর্কাইভ