ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ঝালকাঠি:কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন কর্মসূচি, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠির কাঁঠালিয়ায় লাঠিসোঁটাসহ অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে উপজেলা সদরের বাসস্ট্যান্ডে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষার, ছাত্রদল নেতা মো. সালমান হাওলাদার, এম. রবিউল ইসলাম, মো. রিফাতুল ইসলাম, মো. মৃদুল মুন্সীসহ আরও অনেকে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) কাঁঠালিয়ায় লকডাউনের কোনো প্রভাব পড়েনি। দূরপাল্লার যানবাহন চলাচল কম থাকলেও উপজেলায় অন্যান্য যানবাহন চলাচল এবং অফিস-আদালতের কার্যক্রম স্বাভাবিক ছিল। এ ছাড়া উপজেলা সদর, আমুয়া বন্দর, কৈখালী বাজারসহ অন্যান্য বাজারের দোকানপাট খোলা ছিল।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২২:৩৩ ১৫ বার পঠিত | ● আওয়ামী লীগের লকডাউন ● কাঁঠালিয়া ছাত্রদল ● ঝালকাঠি