ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
• দুই দফা জাল ছিঁড়েও শেষরক্ষা হলো না নারায়ণগঞ্জের কুমিরের • রাজু মোল্লা হত্যার প্রতিবাদে লালমোহনে কৃষকদলের বিক্ষোভ • পাবনার সুজানগরে পিটুনিতে গুরুতর আহত ব্যক্তি, অভিযুক্ত তিনজন • বাল্যবিবাহ বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন কালীগঞ্জের ইউএনও • ‘প্রতিটি ঘটনার দুটি দিক থাকে’, প্রভার পোস্ট ঘিরে কৌতূহল • সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ • বিজয়নগরে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন • ডিসেম্বরের রাজনৈতিক উত্তাপ ও সহিংসতার শঙ্কায় নিরাপত্তা চাপে বিএনপি সরকার • সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আহত নিষিদ্ধ আ. লীগ নেতার মৃত্যু • গোবিন্দগঞ্জে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » চট্টগ্রামে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ১৪ নেতাকর্মী

চট্টগ্রামে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ১৪ নেতাকর্মী


চট্রগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


চট্টগ্রামে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ১৪ নেতাকর্মী

চট্টগ্রাম: কর্ণফুলীতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিলে বাসের ধাক্কায় অন্তত ১৪ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। পাশাপাশি চালককেও আটক করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে অন্তত ১৪ জন নেতাকর্মী আহত হন।

আহতদের মধ্যে বিএনপি নেতা জসিম উদ্দিন জুয়েল ও সেলিম ইমরান, যুবদল নেতা একরামুল হক বাবলু এবং ছাত্রদল নেতা মামুন ও ফরহাদুল ইসলামের পরিচয় পাওয়া গেছে।

দুর্ঘটনায় জড়িত বাসটির রেজিস্ট্রেশন নম্বর চট্টমেট্রো-ছ ১১-২১৪৮। ঘটনার পরপরই পুলিশ বাসটি জব্দ করে এবং চালককে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া বলেন, দলীয় প্রতিবাদ মিছিল চলাকালে একটি বাস সজোরে নেতাকর্মীদের ধাক্কা দেয়। আহতদের মধ্যে ছয়জন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আমি নিজেও এখন হাসপাতালে অবস্থান করছি।

তিনি আরও জানান, কলেজ বাজার সাউথ হাসপাতালে ছয় থেকে আটজন নেতাকর্মী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি উদ্দেশ্যপ্রণোদিত—তা পুলিশ খতিয়ে দেখছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৩৫:১০   ১৬ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● চট্টগ্রামে ১৫০ টাকা চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত
● চট্টগ্রামে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ১৪ নেতাকর্মী
● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড



আর্কাইভ