ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ স্বরা ভাস্করের • পরীমনির ২০ সিনেমাই ফ্লপ, কড়া মন্তব্য অপু বিশ্বাসের • বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি • ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে ক্ষোভ, বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে • দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ • চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১ • মিরপুরে বাসে আগুন, ঘটনাস্থলেই গ্রেপ্তার দুই • আলফাডাঙ্গায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন ডিসি • গোপালগঞ্জের বাইরে আ.লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী • সরকারের বক্তব্যে হতাশ জাতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি শফিকুরের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ স্বরা ভাস্করের

পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ স্বরা ভাস্করের


বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ স্বরা ভাস্করের

শুটিং সেটে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে ঘটনার সময় বুঝতেই পারেননি, তার সঙ্গে কী ঘটেছে। কারণ, পরিচালক তাকে শারীরিকভাবে স্পর্শ করেননি।

২০১১ সালে ‘তনু ওয়েডস মনু’ সিনেমার শুটিংয়ের সময় এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি। বহু বছর পর মিটু আন্দোলনের সময় অন্য নারীদের অভিজ্ঞতার কথা শুনে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রকৃত অর্থ উপলব্ধি করেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্বরা। তিনি জানান, ২০১১ সালে ভারতের মধ্যপ্রদেশের পাচমাড়িতে সিনেমাটির আউটডোর শুটিং চলছিল। সেখানেই পরিচালকের হাতে যৌন হেনস্তার শিকার হন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা মানেই জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন বা শরীরে হাত দেওয়া নয়। কারও অশালীন মন্তব্য, যৌন ইঙ্গিতপূর্ণ কথা কিংবা অনাকাঙ্ক্ষিত আচরণের মাধ্যমেও একজন নারী হেনস্তার শিকার হতে পারেন। অর্থাৎ, শারীরিক স্পর্শ না থাকলেও কোনো ব্যক্তির আচরণ যৌন হেনস্তার পর্যায়ে পড়তে পারে।

তবে পরিচালকের ঠিক কী ধরনের আচরণের মুখে পড়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি স্বরা। মিটু আন্দোলনের সময় অন্য নারীদের অভিজ্ঞতা শুনে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার গুরুত্ব বুঝতে পারেন তিনি। তখনই উপলব্ধি করেন, সেটিও ছিল যৌন হেনস্তা। এ প্রসঙ্গে তার মন্তব্য, ‘এ তো যৌন হেনস্তা। একেবারে পাঠ্যবইয়ে লেখা যৌন হেনস্তার উদাহরণ!’

স্বরা জানান, ওই সময় অভিনয়জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন তিনি। বয়সও ছিল কম। নিজের কোনো ব্যক্তিগত টিম ছিল না, ইন্ডাস্ট্রিতেও তেমন পরিচিতি তৈরি হয়নি। এমন কাউকেও পাশে পাননি, যার কাছে সহজে সাহায্য চাইতে পারতেন। গুরুত্বপূর্ণ একটি সিনেমার কাজ ছেড়ে দেওয়ার মতো অবস্থাও তার ছিল না। সব মিলিয়ে নিজেকে অসহায় মনে হয়েছিল।

তবে ওই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন সিনেমাটির নির্বাহী প্রযোজক। স্বরা তাকে পুরো ঘটনা খুলে বলেছিলেন। অভিনেত্রীর দাবি, নির্বাহী প্রযোজকের সহযোগিতায় শুটিংয়ের বাকি দিনগুলো তুলনামূলক স্বস্তিতে কাটাতে পেরেছিলেন তিনি।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:৫৭:২৩   ২১ বার পঠিত  | ●   ●   ●   ●







বিনোদন থেকে আরও...


● পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ স্বরা ভাস্করের
● পরীমনির ২০ সিনেমাই ফ্লপ, কড়া মন্তব্য অপু বিশ্বাসের
● মিস ইউনিভার্সের মঞ্চে হলুদ গাউনে নজর কাড়লেন সামিরা খান মাহি
● বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি
● রয়্যাল এনফিল্ডের সঙ্গে অপু বিশ্বাসের নতুন লুক, ভক্তদের প্রশংসার ঝড়



আর্কাইভ