ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ স্বরা ভাস্করের • পরীমনির ২০ সিনেমাই ফ্লপ, কড়া মন্তব্য অপু বিশ্বাসের • বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি • ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে ক্ষোভ, বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে • দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ • চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১ • মিরপুরে বাসে আগুন, ঘটনাস্থলেই গ্রেপ্তার দুই • আলফাডাঙ্গায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন ডিসি • গোপালগঞ্জের বাইরে আ.লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী • সরকারের বক্তব্যে হতাশ জাতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি শফিকুরের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে ক্ষোভ, বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে

‘জয় বাংলা’ স্লোগান ঘিরে ক্ষোভ, বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


‘জয় বাংলা’ স্লোগান ঘিরে ক্ষোভ, বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বাবা ও ছেলে। তারা হলেন চর কুশলী গ্রামের বাসিন্দা মো. লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির। বিএনপির সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তাঁরা।

মিরান ফকির জানান, তাঁর বাবা বয়োবৃদ্ধ এবং রাজনীতি সম্পর্কে তেমন কিছু বোঝেন না। তাঁকে ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল বলে দাবি করেন তিনি। একইভাবে তাঁকেও ভয়ভীতি দেখিয়ে দলটিতে যুক্ত করা হয়। তবে তাঁদের কারও কোনো সাংগঠনিক পদ ছিল না; শুধু সদস্য হিসেবে রাখা হয়েছিল।

মিরান ফকির বলেন, বিএনপির সঙ্গে প্রায় পাঁচ থেকে সাত মাস সম্পৃক্ত থাকার সময় তাঁরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। নীলফা বাজারে তাঁর একটি ছোট ব্যবসা রয়েছে। সেখানে ব্যবসা পরিচালনার সময়ও তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে দলটির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে নিজেদের মতের মিল খুঁজে পাননি। বিশেষ করে মানুষকে আটক, হয়রানি, মারধর, সংঘর্ষ ও বিশৃঙ্খলার মতো কর্মকাণ্ড তাঁদের পছন্দ নয়।

মিরানের ভাষ্য, গতকাল রাতে তিন তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাঁদের আটকে রেখে মারধর করা হয়েছে বলে তিনি জানতে পারেন। এ ঘটনায় তাঁরা মর্মাহত হয়েছেন। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে কাউকে মারধরের শিকার হতে হবে কেন, এমন প্রশ্নও তোলেন তিনি।

মিরান ফকির বলেন, শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যদি মানুষকে মারধর করা হয়, তাহলে এমন রাজনীতি আমরা চাই না। শেখ হাসিনার প্রতি আমাদের আবেগ ও ভালোবাসা রয়েছে। আমাদের রক্তের সঙ্গে তাঁর রক্ত মিশে রয়েছে।

তিনি জানান, নিজেদের ইচ্ছায় বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন তাঁরা। ভবিষ্যতে এমন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান না।

তবে বাবা-ছেলের পদত্যাগ ও অভিযোগের বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৫৬   ২২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে ক্ষোভ, বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে
● মিরপুরে বাসে আগুন, ঘটনাস্থলেই গ্রেপ্তার দুই
● আলফাডাঙ্গায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন ডিসি
● দোহারে ৩ হাজার ১৫০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার
● মাদক সেবনে বাধা, সালথায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ



আর্কাইভ