ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড • চরের ২০০ একর জমি দখলচেষ্টা ঠেকিয়ে মামলার আসামি যুবদল নেতা • মাদক সেবনে বাধা, সালথায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ • বহিষ্কারের পরই রাজনীতি ছাড়ার ঘোষণা সালথা আ.লীগ সভাপতির • সুন্দরবনে হরিণের মাংস ও চামড়াসহ বিপুল পরিমাণ বন্যপ্রাণীর দেহাবশেষ জব্দ • আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ • নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড • তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ • যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী • মাকে পিটিয়ে হত্যার মামলায় টাঙ্গাইলে ছেলের মৃত্যুদণ্ড


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মাদক সেবনে বাধা, সালথায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

মাদক সেবনে বাধা, সালথায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ


সালথা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬


মাদক সেবনে বাধা, সালথায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

ফরিদপুর: প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় ফরিদপুরের সালথায় নিজাম তালুকদার নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের হঠাৎ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে সালথা প্রেসক্লাব।

আহত সাংবাদিক নিজাম তালুকদার জয়ঝাপ গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে। তিনি দৈনিক সরেজমিন বার্তার সালথা উপজেলা প্রতিনিধি, সালথা প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং অনলাইন পোর্টাল সমাজের বাণীর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় হঠাৎ বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। এ সময় সাংবাদিক নিজাম তালুকদার তাঁদের মাদক সেবনে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় একজন সংবাদকর্মীর ওপর এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে।

হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ বলেন, একজন সংবাদকর্মীর ওপর মাদকসেবীদের এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাদকসেবীদের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন মাদকের বিরুদ্ধে কথা বলতেও সাংবাদিকদের হামলার শিকার হতে হচ্ছে। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সরাসরি হুমকি।

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সালথা প্রেসক্লাবের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৪৪   ১৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মাদক সেবনে বাধা, সালথায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
● বহিষ্কারের পরই রাজনীতি ছাড়ার ঘোষণা সালথা আ.লীগ সভাপতির
● মাকে পিটিয়ে হত্যার মামলায় টাঙ্গাইলে ছেলের মৃত্যুদণ্ড
● সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে বিরোধ, ছুরিকাঘাতে গাড়িচালক নিহত
● গোপালগঞ্জে অস্ত্র হাতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, ভাঙচুর ও সড়ক অবরোধের চেষ্টা



আর্কাইভ