ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড • চরের ২০০ একর জমি দখলচেষ্টা ঠেকিয়ে মামলার আসামি যুবদল নেতা • মাদক সেবনে বাধা, সালথায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ • বহিষ্কারের পরই রাজনীতি ছাড়ার ঘোষণা সালথা আ.লীগ সভাপতির • সুন্দরবনে হরিণের মাংস ও চামড়াসহ বিপুল পরিমাণ বন্যপ্রাণীর দেহাবশেষ জব্দ • আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ • নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড • তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ • যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী • মাকে পিটিয়ে হত্যার মামলায় টাঙ্গাইলে ছেলের মৃত্যুদণ্ড


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » গোপালগঞ্জে অস্ত্র হাতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, ভাঙচুর ও সড়ক অবরোধের চেষ্টা

গোপালগঞ্জে অস্ত্র হাতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, ভাঙচুর ও সড়ক অবরোধের চেষ্টা


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জে অস্ত্র হাতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, ভাঙচুর ও সড়ক অবরোধের চেষ্টা

ঢাকা: গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা লগি-বইঠা ও দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেছেন।

রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকে করে নেতাকর্মীরা শহরের দিকে আসতে থাকেন। পরে তারা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন।

দুপুর ১২টার দিকে বিসিক ব্রিজ এলাকা থেকে মিছিলটি বের হয়। লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীদের হাতে লগি-বইঠা, রামদা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দেখা যায়।

একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান মিছিলকারীরা। এ সময় তারা দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় পুলিশের একটি সাঁজোয়া যানে লাল রঙের স্প্রে দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেন মিছিলকারীরা। পরে গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক ভেঙে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন তারা।

একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’-এর নামফলক সরিয়ে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা হয়। এরপর পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধের চেষ্টা করেন মিছিলকারীরা। এ সময় যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর হয় পুলিশ। লঞ্চঘাট এলাকায় প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।

ঘটনাকে কেন্দ্র করে জেলা শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। লঞ্চঘাট, বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্যদের মোতায়েন করা হয়। মিছিলকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে শহরের বিভিন্ন এলাকার অনেক মানুষ দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান সাংবাদিকদের জানান, জেলার সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। জনসাধারণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মাঠে রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৫:৪৯   ১৬ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মাদক সেবনে বাধা, সালথায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
● বহিষ্কারের পরই রাজনীতি ছাড়ার ঘোষণা সালথা আ.লীগ সভাপতির
● মাকে পিটিয়ে হত্যার মামলায় টাঙ্গাইলে ছেলের মৃত্যুদণ্ড
● সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে বিরোধ, ছুরিকাঘাতে গাড়িচালক নিহত
● গোপালগঞ্জে অস্ত্র হাতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, ভাঙচুর ও সড়ক অবরোধের চেষ্টা



আর্কাইভ