ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
কুষ্টিয়া: ভেড়ামারা পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো অবৈধ দখল ও বিভিন্ন প্রতিবন্ধকতা থেকে মুক্ত রাখতে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত।
রোববার (১৫ নভেম্বর) ভেড়ামারা কলেজবাজার ও টি অ্যান্ড টি (T&T) রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সড়কের ওপর অবৈধভাবে জায়গা দখল করে ব্যবসা পরিচালনা এবং জনসাধারণের চলাচলে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়গুলো সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দখলদারদের সড়ক দখল করে ব্যবসা পরিচালনা না করার পাশাপাশি যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন না ঘটানোর বিষয়ে সতর্ক করা হয়।
স্থানীয়দের মতে, কলেজবাজার ও টি অ্যান্ড টি রোড ভেড়ামারার অন্যতম ব্যস্ততম এলাকা। এসব সড়কে অবৈধ দখল ও নানা প্রতিবন্ধকতার কারণে প্রায়ই যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। এ কারণে জনস্বার্থে এ ধরনের অভিযানকে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন তাঁরা।
সচেতন মহলের প্রত্যাশা, শুধু ঝটিকা অভিযান পরিচালনা করেই দায়িত্ব শেষ না করে সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এতে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি ভেড়ামারা শহরের যানজট ও জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৪৫:২৯ ১৯ বার পঠিত | ● টি অ্যান্ড টি রোড ● ভেড়ামারা কলেজবাজার ● ভেড়ামারা সড়ক দখল ● মোঃ আমিরুল আরাফাত