ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড • চরের ২০০ একর জমি দখলচেষ্টা ঠেকিয়ে মামলার আসামি যুবদল নেতা • মাদক সেবনে বাধা, সালথায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ • বহিষ্কারের পরই রাজনীতি ছাড়ার ঘোষণা সালথা আ.লীগ সভাপতির • সুন্দরবনে হরিণের মাংস ও চামড়াসহ বিপুল পরিমাণ বন্যপ্রাণীর দেহাবশেষ জব্দ • আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ • নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড • তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ • যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী • মাকে পিটিয়ে হত্যার মামলায় টাঙ্গাইলে ছেলের মৃত্যুদণ্ড


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মাকে পিটিয়ে হত্যার মামলায় টাঙ্গাইলে ছেলের মৃত্যুদণ্ড

মাকে পিটিয়ে হত্যার মামলায় টাঙ্গাইলে ছেলের মৃত্যুদণ্ড


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬


মাকে পিটিয়ে হত্যার মামলায় টাঙ্গাইলে ছেলের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল: মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে মো. ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইউনুস মণ্ডল (২৫) মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিন ও নিহত ফুলমালা বেগমের ছেলে।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, নিহত ফুলমালা বেগমের সঙ্গে তাঁর ছোট ছেলে ইউনুস মণ্ডল একই বাড়িতে বসবাস করতেন। ইউনুস কৃষিকাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রায়ই মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন।

২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মাকে গালিগালাজের একপর্যায়ে ঘর থেকে বাঁশের লাঠি নিয়ে আসেন ইউনুস। এরপর মায়ের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ফুলমালা বেগমের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পরদিন পুলিশ ইউনুসকে গ্রেপ্তার করে। পরে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠিটিও উদ্ধার করা হয়।

মামলার বিচার চলাকালে অভিযোগ গঠনের সময়ও আদালতে নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন ইউনুস।

পিপি আরও জানান, সাক্ষ্যপ্রমাণ, ময়নাতদন্তের প্রতিবেদন ও আসামির স্বীকারোক্তি পর্যালোচনা করে আদালত ইউনুসকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে রশিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২০:৫৫   ১৬ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মাদক সেবনে বাধা, সালথায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
● বহিষ্কারের পরই রাজনীতি ছাড়ার ঘোষণা সালথা আ.লীগ সভাপতির
● মাকে পিটিয়ে হত্যার মামলায় টাঙ্গাইলে ছেলের মৃত্যুদণ্ড
● সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে বিরোধ, ছুরিকাঘাতে গাড়িচালক নিহত
● গোপালগঞ্জে অস্ত্র হাতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, ভাঙচুর ও সড়ক অবরোধের চেষ্টা



আর্কাইভ