ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
বরিশাল: আগৈলঝাড়ায় বেসরকারি এনজিও তরঙ্গ পরিদর্শন এবং জাপান সরকারের অর্থায়নে নবনির্মিত একটি ভবন উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচ. ই. সাইদা শিনিচি। এ সময় তিনি এনজিওটির পাটজাত বিভিন্ন পণ্য ঘুরে দেখেন।
গতকাল রোববার দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামে সন্ধ্যা নদীর তীরে তরঙ্গ এনজিওর নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনজিওটির পরিচালক কোহিনুর বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাপানের রাষ্ট্রদূত এইচ. ই. সাইদা শিনিচি।
সভায় বক্তব্য দেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ খান প্রমুখ।
পরে জাপানের রাষ্ট্রদূত তরঙ্গের শান্তি ভবনের কমিউনিটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার উদ্বোধন করেন এবং ভবনটির বিভিন্ন তলা পরিদর্শন করেন। এ ছাড়া তিনি তরঙ্গ এনজিওর পাটসহ বিভিন্ন উপকরণে তৈরি পণ্য ঘুরে দেখেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:০৪:২৬ ২০ বার পঠিত | ● আগৈলঝাড়া ● জাপান সরকারের অর্থায়ন ● তরঙ্গ এনজিও ● সাইদা শিনিচি