ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড • চরের ২০০ একর জমি দখলচেষ্টা ঠেকিয়ে মামলার আসামি যুবদল নেতা • মাদক সেবনে বাধা, সালথায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ • বহিষ্কারের পরই রাজনীতি ছাড়ার ঘোষণা সালথা আ.লীগ সভাপতির • সুন্দরবনে হরিণের মাংস ও চামড়াসহ বিপুল পরিমাণ বন্যপ্রাণীর দেহাবশেষ জব্দ • আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ • নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড • তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ • যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী • মাকে পিটিয়ে হত্যার মামলায় টাঙ্গাইলে ছেলের মৃত্যুদণ্ড


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চেয়ারম্যান প্রার্থী হতে চান আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল গফুর

চেয়ারম্যান প্রার্থী হতে চান আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল গফুর


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬


চেয়ারম্যান প্রার্থী হতে চান আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল গফুর

পিরোজপুর: কাঁঠালিয়া উপজেলার ৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়নের মানুষের সেবা করতে চান তৃণমূল থেকে উঠে আসা ইউনিয়ন বিএনপির সভাপতি ও শিক্ষক মাওলানা আবদুল গফুর। জনগণের আগ্রহ ও ভালোবাসায় উৎসাহিত হয়ে তিনি ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে গণসংযোগ শুরু করেছেন। এ জন্য তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সমাজসেবক, শিক্ষক ও রাজনীতিবিদ হিসেবে এলাকায় তাঁর সুনাম রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। দলীয় রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় মামলা ও হামলার শিকার হয়েছেন। এরপরও দলের দুর্দিনে কাণ্ডারির ভূমিকা পালন করেছেন। দলীয় নেতাকর্মীদের বিপদে-আপদে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছেন। কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।

মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে তিনি এগিয়ে চলেছেন। দলীয় আদর্শ থেকে কোনো লোভ তাঁকে বিচ্যুত করতে পারেনি। সেই সততা ও সাহস এবং জনগণের আগ্রহকে সামনে রেখে তিনি নির্বাচনে প্রার্থী হতে চান।

ইউনিয়নবাসী ও দলের সমর্থন পেলে তিনি নির্বাচনে অংশ নেবেন। নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বাল্যবিবাহমুক্ত আধুনিক আওরাবুনিয়া ইউনিয়ন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩১:৫০   ১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চরের ২০০ একর জমি দখলচেষ্টা ঠেকিয়ে মামলার আসামি যুবদল নেতা
● জাপানের অর্থায়নে আগৈলঝাড়ায় তরঙ্গ এনজিওর নতুন ভবন উদ্বোধন
● চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের পক্ষে ঐক্যবদ্ধ এলাকাবাসী
● চেয়ারম্যান প্রার্থী হতে চান আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল গফুর
● ২৫ নভেম্বর কাউখালীতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রাস উৎসব



আর্কাইভ