ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড • চরের ২০০ একর জমি দখলচেষ্টা ঠেকিয়ে মামলার আসামি যুবদল নেতা • মাদক সেবনে বাধা, সালথায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ • বহিষ্কারের পরই রাজনীতি ছাড়ার ঘোষণা সালথা আ.লীগ সভাপতির • সুন্দরবনে হরিণের মাংস ও চামড়াসহ বিপুল পরিমাণ বন্যপ্রাণীর দেহাবশেষ জব্দ • আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ • নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড • তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ • যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী • মাকে পিটিয়ে হত্যার মামলায় টাঙ্গাইলে ছেলের মৃত্যুদণ্ড


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ২৫ নভেম্বর কাউখালীতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রাস উৎসব

২৫ নভেম্বর কাউখালীতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রাস উৎসব


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬


২৫ নভেম্বর কাউখালীতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রাস উৎসব

পিরোজপুর: কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। এ উৎসবকে ঘিরে আশ্রম প্রাঙ্গণে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে আশ্রম এলাকা সাজানো ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। বিভিন্ন স্থান থেকে ডেকোরেশন সামগ্রী এনে সাজানো হচ্ছে পুরো আশ্রম প্রাঙ্গণ। উৎসব শুরুর আগেই পুরো এলাকায় করা হবে বর্ণিল আলোকসজ্জা ও নানা রঙের সাজসজ্জা।

শ্রীগুরু সংঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব তিথি ও রাস পূর্ণিমা উপলক্ষে প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়। পাঁচ দিনব্যাপী এ উৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশের কয়েক লাখ ভক্ত ও পুণ্যার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। এ উপলক্ষে উৎসবমুখর হয়ে উঠবে পুরো কাউখালী জনপদ।

উৎসব উপলক্ষে দেশ-বিদেশে অবস্থিত শ্রীগুরু সংঘের ১২৫টি শাখা সংঘের হাজার হাজার ভক্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেবেন। পাশাপাশি আশ্রম প্রাঙ্গণের বিশাল এলাকাজুড়ে বসবে ঐতিহ্যবাহী রাস মেলা। মেলায় নাগরদোলাসহ শিশু-কিশোর ও সব বয়সী মানুষের বিনোদনের নানা আয়োজন থাকবে। এ ছাড়া বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী নিয়ে মেলায় দোকান বসাবেন ব্যবসায়ীরা।

আয়োজকদের প্রত্যাশা, এ উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, আমেরিকা ও রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভক্ত ও পুণ্যার্থীরা অংশ নেবেন। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে লাখো মানুষের মিলনমেলায় পরিণত হবে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণ।

উৎসবের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে বিশেষ উদ্যোগ নিয়েছেন আয়োজকরা। নিরাপত্তার স্বার্থে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারকে আহ্বায়ক এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেনকে সদস্যসচিব করে ১৩৫তম আবির্ভাব উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা উপকমিটি গঠন করা হয়েছে।

পাঁচ দিনব্যাপী এ ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন খাতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। উৎসবটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৭:৩৯   ১৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চরের ২০০ একর জমি দখলচেষ্টা ঠেকিয়ে মামলার আসামি যুবদল নেতা
● জাপানের অর্থায়নে আগৈলঝাড়ায় তরঙ্গ এনজিওর নতুন ভবন উদ্বোধন
● চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের পক্ষে ঐক্যবদ্ধ এলাকাবাসী
● চেয়ারম্যান প্রার্থী হতে চান আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল গফুর
● ২৫ নভেম্বর কাউখালীতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রাস উৎসব



আর্কাইভ