ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড • চরের ২০০ একর জমি দখলচেষ্টা ঠেকিয়ে মামলার আসামি যুবদল নেতা • মাদক সেবনে বাধা, সালথায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ • বহিষ্কারের পরই রাজনীতি ছাড়ার ঘোষণা সালথা আ.লীগ সভাপতির • সুন্দরবনে হরিণের মাংস ও চামড়াসহ বিপুল পরিমাণ বন্যপ্রাণীর দেহাবশেষ জব্দ • আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ • নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড • তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ • যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী • মাকে পিটিয়ে হত্যার মামলায় টাঙ্গাইলে ছেলের মৃত্যুদণ্ড


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরের ২০০ একর জমি দখলচেষ্টা ঠেকিয়ে মামলার আসামি যুবদল নেতা

চরের ২০০ একর জমি দখলচেষ্টা ঠেকিয়ে মামলার আসামি যুবদল নেতা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬


চরের ২০০ একর জমি দখলচেষ্টা ঠেকিয়ে মামলার আসামি যুবদল নেতা

ভোলা: ভোলার লালমোহন উপজেলায় চরের জমি দখলচেষ্টা প্রতিহত করায় মিথ্যা অভিযোগে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ মামলা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদ জানিয়েছেন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. রাসেল বাচ্চু মাতাব্বর।

রোববার বিকেলে প্রকাশিত এক প্রতিবাদলিপিতে বাচ্চু মাতাব্বর দাবি করেন, লালমোহন উপজেলার চর-কচুয়া মৌজার প্রায় ২০০ একর জমি দীর্ঘদিন ধরে দশমিনা এলাকার একটি মহল দখলের চেষ্টা করে আসছে। এর ধারাবাহিকতায় গত বছর পশ্চিম চরউমেদ ও মোতাহার নগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তাঁকে জড়িয়ে পরপর দুটি মিথ্যা মামলা করা হয়।

তিনি আরও দাবি করেন, কিছুদিন আগে ওই মহলটি আবারও চর-কচুয়ায় তাঁদের সীমানাধীন জমি দখলের চেষ্টা করে। এ সময় জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশনা অনুযায়ী ভূমিহীনদের সঙ্গে নিয়ে তাঁরা দখলচেষ্টা প্রতিহত করেন। বর্তমানে ওই জমিতে ভূমিহীনরা চাষাবাদ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

বাচ্চু মাতাব্বরের অভিযোগ, জমি দখলের চেষ্টা প্রতিহত করায় ক্ষুব্ধ হয়ে ওই মহলটি তাঁকে নতুন করে গাছ কাটার একটি মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ৬ নম্বর আসামি করেছে। পাশাপাশি কয়েকজন সাংবাদিককে ভুল বুঝিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে।

প্রতিবাদলিপিতে তিনি স্পষ্টভাবে দাবি করেন, সরকারি গাছ কাটার সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। সরকারি সম্পদ ও বনজ সম্পদ রক্ষায় তিনি সবসময় সচেষ্ট রয়েছেন। একই সঙ্গে মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান যুবদলের এই নেতা।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:৩০:৫২   ১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চরের ২০০ একর জমি দখলচেষ্টা ঠেকিয়ে মামলার আসামি যুবদল নেতা
● জাপানের অর্থায়নে আগৈলঝাড়ায় তরঙ্গ এনজিওর নতুন ভবন উদ্বোধন
● চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের পক্ষে ঐক্যবদ্ধ এলাকাবাসী
● চেয়ারম্যান প্রার্থী হতে চান আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল গফুর
● ২৫ নভেম্বর কাউখালীতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রাস উৎসব



আর্কাইভ