ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
খুলনা: সুন্দরবনের অংশের কয়রা এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, ৮টি পা, ২টি মাথা ও ২টি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি দল বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংস, ৮টি পা, ২টি মাথা ও ২টি চামড়া জব্দ করা হয়।
জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড। বন্যপ্রাণী সংরক্ষণ এবং বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:০১:০৪ ১৮ বার পঠিত | ● কয়রা ● কোস্ট গার্ড ● সুন্দরবনে হরিণ শিকার ● হরিণের মাংস জব্দ