ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » সুন্দরবনে হরিণের ২৮ কেজি মাংস ও বন্যপ্রাণীর দেহাবশেষ জব্দ

সুন্দরবনে হরিণের ২৮ কেজি মাংস ও বন্যপ্রাণীর দেহাবশেষ জব্দ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬


সুন্দরবনে হরিণের মাংসসহ ২৮ কেজি মাংস ও বন্যপ্রাণীর দেহাবশেষ জব্দ

খুলনা: সুন্দরবনের অংশের কয়রা এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, ৮টি পা, ২টি মাথা ও ২টি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি দল বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংস, ৮টি পা, ২টি মাথা ও ২টি চামড়া জব্দ করা হয়।

জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড। বন্যপ্রাণী সংরক্ষণ এবং বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০১:০৪   ১৯ বার পঠিত  | ●   ●   ●   ●