ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড • চরের ২০০ একর জমি দখলচেষ্টা ঠেকিয়ে মামলার আসামি যুবদল নেতা • মাদক সেবনে বাধা, সালথায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ • বহিষ্কারের পরই রাজনীতি ছাড়ার ঘোষণা সালথা আ.লীগ সভাপতির • সুন্দরবনে হরিণের মাংস ও চামড়াসহ বিপুল পরিমাণ বন্যপ্রাণীর দেহাবশেষ জব্দ • আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ • নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড • তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ • যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী • মাকে পিটিয়ে হত্যার মামলায় টাঙ্গাইলে ছেলের মৃত্যুদণ্ড


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী

যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬


যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী

চট্টগ্রাম: বাঁশখালীতে পাঁচ মাস বয়সী যমজ দুই কন্যাসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা মো. জাহেদ (৫৫)। দুই শিশুর মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে নিজেদের মৃত্যুর জন্য শাশুড়িকে দায়ী করেছেন তিনি। একই সঙ্গে শাশুড়ির কাছে ২ লাখ ৬০ হাজার টাকা পাওনা রয়েছে বলেও চিরকুটে উল্লেখ করেছেন।

চিরকুটে লেখা ছিল, ‘আমাদের মৃত্যুর জন্য আমার শাশুড়ি দায়ী (২,৬০,০০০)। ২,৬০,০০০ টাকা শাশুড়ির কাছ থেকে পাব।’

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুইছড়ি মওলার পাড়ায় শ্বশুরবাড়ি থেকে জাহেদ এবং তাঁর দুই মেয়ে জাসিয়া জান্নাত ও জারিন জান্নাতের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক বিরোধ ও মানসিক হতাশা থেকে দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন জাহেদ। শাশুড়ির অস্ত্রোপচারের জন্য খরচ করা ২ লাখ ৬০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাঁর সঙ্গে বিরোধ চলছিল বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা চিরকুটেও একই পরিমাণ টাকা পাওনার কথা উল্লেখ রয়েছে।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান ঢাকা পোস্টকে বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আকমল হোসেন (৬০) বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তি নিজেই মারা যাওয়ার আগে দুই শিশুকে হত্যা করেছিলেন। মূল অভিযুক্ত ব্যক্তি মারা যাওয়ায় এ ঘটনায় নতুন করে কাউকে আটক করার সুযোগ নেই। তাছাড়া, নিহত ব্যক্তির পরিবারও এ বিষয়ে কোনো অভিযোগ না জানিয়ে অপমৃত্যু মামলার বিষয়টি মেনে নিয়েছে।

এর আগে শুক্রবার দুপুরে যমজ দুই মেয়ের জন্য মানত করায় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পাশের নাপোড়া ভিলেজার পাড়া মসজিদে নামাজ ও দোয়া করতে যান জাহেদের স্ত্রী আফিয়া বেগম। যাওয়ার সময় দুই মেয়েকেও সঙ্গে নিতে চেয়েছিলেন তিনি। তবে জাহেদ আপত্তি জানিয়ে শিশুদের বাড়িতে রেখে যেতে বলেন। বিকেলে বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় দুই শিশুর মরদেহ বিছানায় এবং জাহেদের মরদেহ ঘরের পাকা পিলারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৩:৫৮   ১৬ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন
● রাঙামাটিতে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু
● নবীনগরে কালীমন্দিরে চুরি, প্রতিমার স্বর্ণালংকারসহ লুট শ্রাদ্ধের সামগ্রী



আর্কাইভ