ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ স্বরা ভাস্করের • পরীমনির ২০ সিনেমাই ফ্লপ, কড়া মন্তব্য অপু বিশ্বাসের • বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি • ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে ক্ষোভ, বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে • দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ • চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১ • মিরপুরে বাসে আগুন, ঘটনাস্থলেই গ্রেপ্তার দুই • আলফাডাঙ্গায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন ডিসি • গোপালগঞ্জের বাইরে আ.লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী • সরকারের বক্তব্যে হতাশ জাতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি শফিকুরের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » গোপালগঞ্জের বাইরে আ.লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

গোপালগঞ্জের বাইরে আ.লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জের বাইরে আ.লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে দলটির রাজনৈতিক দেউলিয়াত্ব বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির সাংগঠনিক অস্তিত্ব নেই।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আসলে এই নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম মূলত রাজনৈতিক দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। এটাই প্রমাণ করে, গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব নেই। ওখানেই তারা কাজ করতে পারবে। তারা তাদের পলিটিক্যাল কার্ড হারিয়ে ফেলেছে, তাদের কিছুই নেই। জুলাইকে অস্বীকার করে তাদের সামনে রাজনীতি করার আর কোনো সুযোগ নেই। এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি।’

মন্ত্রী আরও বলেন, ‘সরকারের ভালো কাজগুলো—ফ্যামিলি কার্ড থেকে শুরু করে বড় বড় প্রকল্প, যেগুলো আমরা নিচ্ছি, সেগুলো এবং আমাদের প্রতিমন্ত্রী সাহেবের বলা বিষয়গুলো—পত্রিকার পাতায় কোনো রাষ্ট্রীয় মদদে ঘুম নেই, কোনো ব্যাংক লুট নেই, নতুন কোনো দরবেশের ঘটনা নেই, নতুন কোনো এস আলমের ঘটনা নেই, নতুন কোনো বিদ্যুৎ খাতে দুর্নীতি নেই—এই বিষয়গুলো তো কোনো না কোনোভাবে একসঙ্গে বিবেচনা করতে হবে। আর এই যে একটা হাইপ তৈরি করা হয়েছে যে ডিসেম্বরে আওয়ামী লীগের সভাপতি আসবেন, এটা যে একটা রাজনৈতিক ব্লাফ ছিল, এতে হাজার হাজার নেতাকর্মীর হৃদয় ভেঙে যাবে, কারণ আসলে আর আসা হবে না।’

তিনি বলেন, ‘এই কারণেই এই ইস্যুটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য গোপালগঞ্জে কোনো কারণ ছাড়াই শুধু মারামারি, পেটাপেটি করা হয়েছে। ইস্যুটি ভিন্ন খাতে প্রবাহিত করাই এর উদ্দেশ্য। কারণ, রাজনৈতিকভাবে ফিরে আসার মতো কোনো সাংগঠনিক অবস্থান বা সাংগঠনিক তৎপরতা আমরা দেখিনি।’

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের যে গণতান্ত্রিক ধারা, ১৭ বছর পর বাংলাদেশ যে গণতন্ত্র পেয়েছে, সংসদ কাজ করছে, সরকার, দল ও বিরোধী দল প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে কাজ করছে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, এসবকিছুকে ধামাচাপা দেওয়ার জন্যই এটি একটি পাঁয়তারা। আমি এর বাইরে এটিকে আর কোনো কিছুই মনে করি না।’

বাংলাদেশ সময়: ১৯:৫৪:৫১   ১৮ বার পঠিত  | ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● গোপালগঞ্জের বাইরে আ.লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী
● সরকারের বক্তব্যে হতাশ জাতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি শফিকুরের
● পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী
● নাগরিকের তথ্য পাচার ঠেকাতে কার্যকর সাইবার আইন চান রিজভী
● সাফের ফাইনালে পাকিস্তান, স্বপ্নভঙ্গ বাংলাদেশের



আর্কাইভ