ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ স্বরা ভাস্করের • পরীমনির ২০ সিনেমাই ফ্লপ, কড়া মন্তব্য অপু বিশ্বাসের • বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি • ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে ক্ষোভ, বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে • দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ • চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১ • মিরপুরে বাসে আগুন, ঘটনাস্থলেই গ্রেপ্তার দুই • আলফাডাঙ্গায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন ডিসি • গোপালগঞ্জের বাইরে আ.লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী • সরকারের বক্তব্যে হতাশ জাতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি শফিকুরের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » জাতীয় » পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।’

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসেও তোমাদের অংশগ্রহণ থাকতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।’

শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে তোলার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেককে আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। এসব ভাষার মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।

ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, খেলাধুলা এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে তাদের গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’

প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল হতে হবে। পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তুলতে হবে। এসব গুণের সমন্বয়েই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন।

সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন, লাইব্রেরি পরিদর্শন করেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:১৬   ২১ বার পঠিত  | ●   ●   ●   ●







জাতীয় থেকে আরও...


● পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী
● নাগরিকের তথ্য পাচার ঠেকাতে কার্যকর সাইবার আইন চান রিজভী
● ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী
● ভাঙচুর-আগুনে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে পারবে না জনগণ: রিজভী
● শেখ হাসিনার দেশে ফেরার চেষ্টা নিয়ে রিজভীর প্রশ্ন



আর্কাইভ