ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ স্বরা ভাস্করের • পরীমনির ২০ সিনেমাই ফ্লপ, কড়া মন্তব্য অপু বিশ্বাসের • বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি • ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে ক্ষোভ, বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে • দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ • চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১ • মিরপুরে বাসে আগুন, ঘটনাস্থলেই গ্রেপ্তার দুই • আলফাডাঙ্গায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন ডিসি • গোপালগঞ্জের বাইরে আ.লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী • সরকারের বক্তব্যে হতাশ জাতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি শফিকুরের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ৩ হাজার ১৫০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

দোহারে ৩ হাজার ১৫০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


দোহারে ৩ হাজার ১৫০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

ঢাকা: দোহারে রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এবারের কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ১৫০ জন কৃষককে ২ কেজি করে উন্নত জাতের সরিষার বীজ এবং ১০০ জন কৃষককে ৮ কেজি করে খেসারির বীজ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক কৃষককে ১০ কেজি করে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের রাসায়নিক সার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, দেশের ভোজ্যতেল ও ডালের উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের পাশে রয়েছে। কৃষকদের সময়মতো উন্নতমানের বীজ ও সার সরবরাহ করা হলে ফসলের উৎপাদন বাড়বে এবং কৃষিতে দেশ আরও সমৃদ্ধ হবে।

বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগী কৃষকেরা। তাঁদের মতে, কৃষি মৌসুমের শুরুতেই সরকারি সহায়তা পাওয়ায় উৎপাদন খরচ কমবে এবং ভালো ফলনের সম্ভাবনা বাড়বে।

উপস্থিত কৃষকদের প্রত্যাশা, এ ধরনের প্রণোদনা কর্মসূচি অব্যাহত থাকলে প্রান্তিক কৃষকেরা আর্থিকভাবে উপকৃত হবেন। পাশাপাশি দেশের খাদ্য ও কৃষিপণ্য উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখবে।

দোহার উপজেলা কৃষি কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি কৃষি কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক মো. শরীফুল ইসলাম, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুঁইয়া, কৃষক দলের সভাপতি কাজী রুবেল ও সাধারণ সম্পাদক রফিক কবিরাজ, উপজেলা সমবায় কর্মকর্তা তানভীর মঈনুল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা এম এ সাত্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীম আহম্মেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইমা বিলা সেতুসহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৪:১২   ২৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে ক্ষোভ, বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে
● মিরপুরে বাসে আগুন, ঘটনাস্থলেই গ্রেপ্তার দুই
● আলফাডাঙ্গায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন ডিসি
● দোহারে ৩ হাজার ১৫০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার
● মাদক সেবনে বাধা, সালথায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ



আর্কাইভ