ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ স্বরা ভাস্করের • পরীমনির ২০ সিনেমাই ফ্লপ, কড়া মন্তব্য অপু বিশ্বাসের • বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি • ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে ক্ষোভ, বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে • দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ • চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১ • মিরপুরে বাসে আগুন, ঘটনাস্থলেই গ্রেপ্তার দুই • আলফাডাঙ্গায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন ডিসি • গোপালগঞ্জের বাইরে আ.লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী • সরকারের বক্তব্যে হতাশ জাতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি শফিকুরের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » আট মাস পর কয়রা থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ৩

আট মাস পর কয়রা থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ৩


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


আট মাস পর কয়রা থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ৩

খুলনা: নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলায় আট মাস পর ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত তিন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাত ২টা ৫ মিনিটের দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার মধ্য খোন্তাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনার কয়রা উপজেলার মাদারবাড়িয়া গ্রামের সামাদ গাজীর ছেলে মোহাম্মদ রুবেল গাজী (২৮), তাঁর স্ত্রী আছিয়া খাতুন (৪৮) ও ছেলে ইউসুফ গাজী (২৪)।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, গত ২৫ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় কয়রা থানায় মামলাটি করা হয়। মামলা হওয়ার পর থেকে ভুক্তভোগী কিশোরী আফরোজা সুলতানা (১৬) এবং এজাহারভুক্ত কয়েকজন আসামি পলাতক ছিলেন। তাঁদের উদ্ধার ও গ্রেপ্তারের জন্য পুলিশ একাধিকবার অভিযান চালায়।

ওসি আরও বলেন, এর আগে মামলার ৩ ও ৫ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ অভিযানে কিশোরীকে উদ্ধারসহ আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্য দিয়ে মামলার সব আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৬:৩৯   ১৭ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● দাম বাড়ার অজুহাত আছে, কমানোর বেলায় যত টালবাহানা
● ছয় দিন নিখোঁজের পর কালীনদী থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
● আট মাস পর কয়রা থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ৩
● সুন্দরবনে হরিণের মাংস ও চামড়াসহ বিপুল পরিমাণ বন্যপ্রাণীর দেহাবশেষ জব্দ
● সুন্দরবনে হরিণের ২৮ কেজি মাংস ও বন্যপ্রাণীর দেহাবশেষ জব্দ



আর্কাইভ