ঢাকা    রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মিস ইউনিভার্সের মঞ্চে হলুদ গাউনে নজর কাড়লেন সামিরা খান মাহি • সাফের ফাইনালে পাকিস্তান, স্বপ্নভঙ্গ বাংলাদেশের • লালমোহনে বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৭১৬ শিক্ষার্থী • ভেড়ামারায় অতিরিক্ত সাদা লাইটে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ভোগান্তিতে মানুষ • আমতলীতে ঘরের আড়ায় ঝুলছিল ২৩ বছর বয়সী যুবকের মরদেহ • সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার • দৌলতদিয়ায় জেলের জালে ২৩ কেজির কাতল, বিক্রি ৫৭ হাজার ৫০০ টাকায় • কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫১০ টাকায় • দৌলতদিয়ায় পদ্মা-যমুনার তিন মাছ বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার টাকায় • ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খেলা » সাফের ফাইনালে পাকিস্তান, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সাফের ফাইনালে পাকিস্তান, স্বপ্নভঙ্গ বাংলাদেশের


খেলাধুলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


সাফের ফাইনালে পাকিস্তান, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে পাকিস্তান। সেমিফাইনালে দারুণ লড়াই করেও পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।

ম্যাচের শেষ বাঁশি বাজার পরও হামজা ও ফারহানরা মাঠে বসে ছিলেন। গ্যালারিতেও নেমে আসে নীরবতা। ২৩ বছর পর সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় হতাশায় ডুবে যান সমর্থকেরা।

শুরু থেকেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে দুই দল সমানে সমান লড়াই করে। আক্রমণ ও বলের দখল—দুই ক্ষেত্রেই ছিল সমতা। তবে ৮৬ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে গোল হজম করতে হয় দলকে। গোল কিক করার পরিবর্তে তিনি হাত দিয়ে বল বাড়িয়ে দেন। সেই বল বক্সের সামনে পেয়ে পাকিস্তানের এক ফরোয়ার্ড তা আব্দুল সামাদ শেহজাদের কাছে বাড়ান। শেহজাদ দক্ষতার সঙ্গে বক্সে ঢুকে বাংলাদেশের ডিফেন্ডারকে পরাস্ত করে শট নেন। শ্রাবণ ঝাঁপিয়েও বলটি ঠেকাতে পারেননি। গোল পেয়ে উল্লাসে মেতে ওঠে পাকিস্তান, আর বাংলাদেশের গ্যালারিতে নেমে আসে হতাশা।

তখনও নির্ধারিত সময়ের চার মিনিট বাকি ছিল। চতুর্থ রেফারি ইনজুরি সময় হিসেবে চার মিনিট যোগ করেন। বাংলাদেশ যখন গোল শোধের চেষ্টা করছিল, তখন দর্শকেরা স্মোক ফ্লেয়ার ছুড়ে খেলার গতি থামিয়ে দেন। পাকিস্তানের পোস্টের সামনে ধোঁয়া ছড়িয়ে পড়ায় কয়েক মিনিট খেলা বন্ধ থাকে। পরে খেলা শুরু হলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে ধাক্কাধাক্কিও হয়। তবে শেষ পর্যন্ত গোল শোধ করতে পারেনি বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তেমন ভালো ফুটবল খেলতে পারেনি। দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হামজা চৌধুরী এদিন কয়েকবার মেজাজ হারান। একাধিকবার ফাউলও করেন। ৭৬ মিনিটে বক্সের সামনে তাঁর ফাউল থেকে পাওয়া ফ্রি কিকে দারুণ সেভ করেন শ্রাবণ। দ্বিতীয়ার্ধে পাকিস্তানের কয়েকটি আক্রমণ ঠেকালেও শেষ পর্যন্ত শ্রাবণের একটি ভুলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কোচ ডুলি দুই খেলোয়াড় পরিবর্তন করেন। রহমতের পরিবর্তে বিশ্বনাথকে মাঠে নামান। সুকির বদলি হিসেবে নামা ইব্রাহিমও তেমন সুবিধা করতে পারেননি। সেমিফাইনালের আগে পাকিস্তান দলে যোগ দেওয়া পাঁচ ফুটবলারই ম্যাচের চিত্র বদলে দেন। পাকিস্তান রক্ষণভাগে দারুণ দৃঢ়তা দেখানোর পাশাপাশি পরিকল্পিত ফুটবল খেলেছে।

**প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ-পাকিস্তান**

ম্যাচের দ্বিতীয় মিনিটেই সামিতের ভুল পাস থেকে বল পেয়ে পাকিস্তানের ফরোয়ার্ড আল উজাইর শট নেন। তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ তা সেভ করেন। পাঁচ মিনিট পর কাজেম শাহ শট নিলেও পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট তা ঠেকিয়ে দেন।

২৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে গোলপোস্টের কারণে সে যাত্রায় গোল পাওয়া হয়নি। আগের ম্যাচে দুর্দান্ত গোল করা ফারহান আলী ওয়াহিদের নেওয়া কর্নার থেকে শামিত হয়ে বল পান রাকিব হোসেন। তাঁর নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।

দুই মিনিট পর বাংলাদেশের ডিফেন্ডার রহমত মিয়া ভুল করেন। পাকিস্তানের ফরোয়ার্ড উজাইরের নেওয়া শট শ্রাবণ সেভ করেন। ৩২ মিনিটে দুর্ভাগ্যের শিকার হয় পাকিস্তান। তারিক কাজী ঠিকমতো মার্কিং করতে না পারায় পাকিস্তানের ফরোয়ার্ড আব্দুল সামাদ শেহজাদের শট পোস্টে লেগে ফিরে আসে। ৪১ মিনিটে সুকির বাঁ পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:১৯:৫১   ১৫ বার পঠিত  | ●   ●   ●







খেলা থেকে আরও...


● সাফের ফাইনালে পাকিস্তান, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার দলে ফিরলেন নরকিয়া ও ডি জর্জি
● ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান, কত নম্বরে বাংলাদেশ?
● অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ
● আম্পায়ারের নির্দেশ অমান্য করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার আফসার জাজাই



আর্কাইভ