ঢাকা    রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মিস ইউনিভার্সের মঞ্চে হলুদ গাউনে নজর কাড়লেন সামিরা খান মাহি • সাফের ফাইনালে পাকিস্তান, স্বপ্নভঙ্গ বাংলাদেশের • লালমোহনে বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৭১৬ শিক্ষার্থী • ভেড়ামারায় অতিরিক্ত সাদা লাইটে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ভোগান্তিতে মানুষ • আমতলীতে ঘরের আড়ায় ঝুলছিল ২৩ বছর বয়সী যুবকের মরদেহ • সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার • দৌলতদিয়ায় জেলের জালে ২৩ কেজির কাতল, বিক্রি ৫৭ হাজার ৫০০ টাকায় • কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫১০ টাকায় • দৌলতদিয়ায় পদ্মা-যমুনার তিন মাছ বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার টাকায় • ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৭১৬ শিক্ষার্থী

লালমোহনে বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৭১৬ শিক্ষার্থী


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


লালমোহনে বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৭১৬ শিক্ষার্থী

ভোলা: মেধা বিকাশ ও শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং লালমোহন হাইস্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে লালমোহন উপজেলার ১১টি এবং চরফ্যাশন উপজেলার একটি কিন্ডারগার্টেনের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির মোট ৭১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষায় লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২১৯ জন, ইসলামিক মডেল মাদরাসার ১০৪ জন, লালমোহন মডেল একাডেমির ৯৩ জন, লর্ডহার্ডিঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৬৪ জন, লর্ডহার্ডিঞ্জ মডেল মাদরাসার ৩৩ জন, রায়চাঁদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৯৭ জন, ভেদুরিয়া হলি কিন্ডারগার্টেনের ৫ জন, গজারিয়া দারুস সালাম সিদ্দিকিয়া একাডেমির ২৩ জন, গজারিয়া ইসলামিক মডেল একাডেমির ২৬ জন, মোতাছিনবিল্লাহ মডেল স্কুল অ্যান্ড মাদরাসার ২১ জন, বাংলাবাজার মডেল একাডেমির ৭ জন এবং চরফ্যাশন চকবাজার হলি কিন্ডারগার্টেনের ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলো পরিদর্শন করেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহিন, ভোলা জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্বাস উদ্দিন, জেলা কমিটির সদস্য অধ্যাপক জিয়াউল মোর্শেদ ও শাহাদাত সিরাজ, উপদেষ্টা কমিটির সদস্য অধ্যক্ষ আব্দুজ জাহের ও অধ্যক্ষ রুহুল আমিন, প্রধান শিক্ষক আবু তৈয়ব, মাওলানা আব্দুল মালেক এবং সাংবাদিক আনোয়ার রাব্বি।

পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন লালমোহন মডেল একাডেমির প্রধান আজিম উদ্দিন খান। হল সচিবের দায়িত্বে ছিলেন লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার প্রধান মনজুরুল ইসলাম। সহকারী হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামিক মডেল মাদরাসার সহকারী পরিচালক মাওলানা লোকমান হোসাইন। কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপজেলা সেক্রেটারি ফয়সাল মাহমুদ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১০:০৩   ১৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৭১৬ শিক্ষার্থী
● আমতলীতে ঘরের আড়ায় ঝুলছিল ২৩ বছর বয়সী যুবকের মরদেহ
● কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫১০ টাকায়
● বাউফলে নিখোঁজের ৯ দিন পর উদ্ধার রুহুল আমিনের খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২
● জিন্নাগড়ে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আসাদুল ইসলাম বাধন



আর্কাইভ