ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• নবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন সভাপতি আজহারুল, সম্পাদক সুজন • বাবার মুক্তির অপেক্ষায় দুই মেয়ের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক • ভেড়ামারায় ৪৩.৭ কেজি জাটকা জব্দ, বিতরণ এতিমখানায় • শীতের সবজিতে ভরেছে কাউখালীর বাজার, তবু কমছে না দাম • আটঘর ইউপি নির্বাচনে হাসান আশরাফকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন শাহিনুর • নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল বিতর্ক, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী • ভাঙচুর-আগুনে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে পারবে না জনগণ: রিজভী • হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, আহত অন্তত ৫ • কক্সবাজারের হোটেলে আগুন, আতঙ্কে শতাধিক পর্যটক • পোনাহুরা এলাকায় মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত-পা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » বাবার মুক্তির অপেক্ষায় দুই মেয়ের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক

বাবার মুক্তির অপেক্ষায় দুই মেয়ের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক


রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


বাবার মুক্তির অপেক্ষায় দুই মেয়ের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক

রাজশাহী: অসহায় বিএনপি নেতা মাহাবুর রশিদ রেন্টুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

২০ অক্টোবর কারাবন্দি বাবা বিএনপি নেতা মাহাবুর রশিদ রেন্টুর মুক্তির আকুতি জানিয়ে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে দাঁড়িয়েছিল তাঁর দুই কন্যা।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে কারাবন্দি বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটনকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিবারটির পাশে দাঁড়িয়েছেন রাসিক প্রশাসক।

বুধবার (২১ অক্টোবর) নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন মাহাবুর রশিদ রেন্টুর স্ত্রী সৈয়দা দিলরুবা আফরোজ এবং তাঁর দুই কন্যা জারিন তাসনিম রাহি ও সাদিয়া তাহমিন মাহি। এ সময় তিনি তাঁদের আর্থিক সহায়তা প্রদান করেন এবং কারাবন্দি নেতার আইনি বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ বিষয়ে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আমাকে কারাবন্দি বিএনপি নেতার পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে আমি অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছি। পরিবারের একজনের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিবো। কারাবন্দি নেতার কারাগারে আইনগত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং আইনি বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।”

বিএনপি নেতার কন্যা জারিন তাসনিম রাহি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে দেখা করতে বলেছেন ও তাঁকে দায়িত্ব দিয়েছেন। প্রশাসক মহোদয় বাবার মুক্তি পাওয়া পর্যন্ত তাকে যতটা সম্ভব ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ইতোমধ্যে তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আমাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও কথা দিয়েছেন।”

এন/এস

বাংলাদেশ সময়: ১:০৬:৩৬   ৯ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● বাবার মুক্তির অপেক্ষায় দুই মেয়ের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক
● সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল, নৈরাজ্য প্রতিহতের ঘোষণা
● চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার উদ্ধার, ডিলারকে জরিমানা
● চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের মামলা, গ্রেপ্তার ১
● সুজানগরে তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকার ‘উদ্যোগ’ কর্মসূচি



আর্কাইভ