ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল বিতর্ক, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী • ভাঙচুর-আগুনে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে পারবে না জনগণ: রিজভী • হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, আহত অন্তত ৫ • কক্সবাজারের হোটেলে আগুন, আতঙ্কে শতাধিক পর্যটক • পোনাহুরা এলাকায় মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত-পা • দুমকিতে দুই অভিযানে ৪ কেজির বেশি গাঁজাসহ আটক ৩ • কালীগঞ্জে শিক্ষার্থীদের বইপড়ায় আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ • সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল, নৈরাজ্য প্রতিহতের ঘোষণা • কাঁঠালিয়ায় সুজনের ২৪ বছর পূর্তি, মানবিক সমাজ গড়ার আহ্বান • কাউখালীতে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনায় ৩০ চাষিকে প্রশিক্ষণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » আন্তর্জাতিক » হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, আহত অন্তত ৫

হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, আহত অন্তত ৫


আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, আহত অন্তত ৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের কাছাকাছি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। ওয়াশিংটন ডিসির বিভিন্ন স্থানে এ গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ঠিক কোথায় এবং কে গুলি ছুড়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি তারা।

বার্তাসংস্থা এপির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। গোলাগুলির স্থানটি হোয়াইট হাউজ থেকে হাঁটা দূরত্বে অবস্থিত।

পুলিশ বিভাগের মুখপাত্র নিকোল ডিনার জানিয়েছেন, গুলি ছোড়া ব্যক্তিকে এখনো আটক করা যায়নি। এ ছাড়া গোলাগুলির সুনির্দিষ্ট স্থান সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।

তবে এপি লোগান সার্কেল নামে একটি এলাকার কথা উল্লেখ করেছে, যা হোয়াইট হাউজ থেকে এক মাইল উত্তরে অবস্থিত।

পুলিশ ওই এলাকার ১৫ নম্বর সড়কের ১৫০০ ব্লক এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। সেখানে একটি ভিডা ফিটনেস সেন্টার, একটি চার্চ ও কয়েকটি বসতবাড়ি রয়েছে। এর কাছেই একটি খাবারের সুপারমার্কেটও রয়েছে। ব্লকটির বেশিরভাগ অংশ পুলিশ ঘিরে রেখেছে। পাশাপাশি, আশপাশের স্কুলগুলোতে লকডাউন জারি করা হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পৌঁছানোর সময় ওই এলাকার বিভিন্ন সড়কও বন্ধ করে দেওয়া হয়।

গত বছর লোগান সার্কেল এলাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সহযোগীর গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করেছিল কয়েকজন দুষ্কৃতকারী তরুণ। অপরাধপ্রবণতা কমাতে এরপর ট্রাম্প সেখানে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করেন। তাঁরা এখনো ওই এলাকায় দায়িত্ব পালন করছেন।

সূত্র: এপি

এন/এস

বাংলাদেশ সময়: ২১:১৭:২৬   ১১ বার পঠিত  | ●   ●   ●







আন্তর্জাতিক থেকে আরও...


● হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, আহত অন্তত ৫
● ইন্ডিয়া জোটকে পাল্টা জবাব দিতে মাঠে বিজেপি, শাহ-হিমন্তের নিশানায় রাহুল
● সৌদি আরবে ১০ মাসে ১৯০ জনের মৃত্যুদণ্ড, ৮০ জনই বিদেশি
● কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের
● সিরিয়ার প্রেসিডেন্ট সারার সঙ্গে ফোনালাপের কথা জানালেন নেতানিয়াহু



আর্কাইভ