ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: দুমকিতে মাদকবিরোধী পৃথক দুই অভিযানে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে দুমকি থানাধীন লেবুখালী টোল প্লাজা-সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় ৪ কেজি গাঁজাসহ মিজানুর রহমান হাওলাদার (৪৬) ও মো. রুবেল শিকদারকে (৩২) আটক করা হয়। পাশাপাশি একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
এর আগে বুধবার (১১ নভেম্বর) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন মসজিদের সামনে পাকা রাস্তা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ নয়ন হোসেনকে (২২) আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—বরিশালের কাউয়ারচর এলাকার মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমান হাওলাদার, পিরোজপুরের কাউখালী উপজেলার মৃত ফিরোজ শিকদারের ছেলে মো. রুবেল শিকদার এবং পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জসিম মুন্সীর ছেলে নয়ন হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:০৫:৩৯ ৪০ বার পঠিত | ● দুমকিতে মাদক উদ্ধার ● পটুয়াখালী পুলিশ ● ৪ কেজি ২৫ গ্রাম গাঁজা