ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল বিতর্ক, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী • ভাঙচুর-আগুনে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে পারবে না জনগণ: রিজভী • হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, আহত অন্তত ৫ • কক্সবাজারের হোটেলে আগুন, আতঙ্কে শতাধিক পর্যটক • পোনাহুরা এলাকায় মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত-পা • দুমকিতে দুই অভিযানে ৪ কেজির বেশি গাঁজাসহ আটক ৩ • কালীগঞ্জে শিক্ষার্থীদের বইপড়ায় আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ • সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল, নৈরাজ্য প্রতিহতের ঘোষণা • কাঁঠালিয়ায় সুজনের ২৪ বছর পূর্তি, মানবিক সমাজ গড়ার আহ্বান • কাউখালীতে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনায় ৩০ চাষিকে প্রশিক্ষণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় সুজনের ২৪ বছর পূর্তি, মানবিক সমাজ গড়ার আহ্বান

কাঁঠালিয়ায় সুজনের ২৪ বছর পূর্তি, মানবিক সমাজ গড়ার আহ্বান


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


কাঁঠালিয়ায় সুজনের ২৪ বছর পূর্তি, মানবিক সমাজ গড়ার আহ্বান

ঝালকাঠি: ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ প্রতিপাদ্য সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় উদযাপিত হয়েছে সুজন—সুশাসনের জন্য নাগরিক কমিটির দুই যুগ পূর্তি। এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা সুজনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মরহুম ফারুক সিকদার স্মৃতি সংসদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সুজনের সভাপতি, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা ও প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবদুল হালিম।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সুজন সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জালালুর রহমান আকন।

বিশেষ অতিথি ছিলেন মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সুজন সদস্য একেএম কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, হক্কোননুর দরবার শরীফের পীর আলহাজ মঞ্জিল মোর্শেদ এবং বলতলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা সুজনের সহসভাপতি মো. ওবায়েদুল হক অদুদ।

উপজেলা সুজনের সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এবং পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্কের বরিশাল অঞ্চলের কো-অর্ডিনেটর ফারুক হোসেন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহীন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাসিব ভুট্টো, বীর মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র কাঞ্জিলাল, পিএফজি বরিশাল অঞ্চলের অ্যাম্বাসেডর মো. শাখাওয়াত হোসেন অপু, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. সাকিবুজ্জামান সবুর, নারী ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন এবং উপজেলা সুজন ও প্রেস ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান রুমা প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন প্রভাষক মো. শামীম আহম্মেদ, উপজেলা সুজনের সদস্য মো. জাকির হোসেন আকন, সুজন সদস্য ও প্রধান শিক্ষক লিয়াকত আলী, ফয়সাল আহম্মেদ তুহিন, মো. খলিলুর রহমান, মো. দেলোয়ার হোসেন দুলাল, মো. আসলাম হোসেন, সাংবাদিক মো. শাহ জামাল ও মো. আবুল বাশারসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, “খুন-ধর্ষণ-নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই, দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই।”

তাঁরা আরও বলেন, দেশে খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। মানবিক সমাজ গড়তে হলে এসবের বিরুদ্ধে নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান তাঁরা।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৫৬:২৪   ২১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● পোনাহুরা এলাকায় মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত-পা
● দুমকিতে দুই অভিযানে ৪ কেজির বেশি গাঁজাসহ আটক ৩
● কাঁঠালিয়ায় সুজনের ২৪ বছর পূর্তি, মানবিক সমাজ গড়ার আহ্বান
● কাউখালীতে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনায় ৩০ চাষিকে প্রশিক্ষণ
● পটুয়াখালীতে বুলডোজারে দোকানপাট গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, ক্ষতিপূরণ দাবি



আর্কাইভ