ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল বিতর্ক, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী • ভাঙচুর-আগুনে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে পারবে না জনগণ: রিজভী • হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, আহত অন্তত ৫ • কক্সবাজারের হোটেলে আগুন, আতঙ্কে শতাধিক পর্যটক • পোনাহুরা এলাকায় মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত-পা • দুমকিতে দুই অভিযানে ৪ কেজির বেশি গাঁজাসহ আটক ৩ • কালীগঞ্জে শিক্ষার্থীদের বইপড়ায় আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ • সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল, নৈরাজ্য প্রতিহতের ঘোষণা • কাঁঠালিয়ায় সুজনের ২৪ বছর পূর্তি, মানবিক সমাজ গড়ার আহ্বান • কাউখালীতে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনায় ৩০ চাষিকে প্রশিক্ষণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে শিক্ষার্থীদের বইপড়ায় আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ

কালীগঞ্জে শিক্ষার্থীদের বইপড়ায় আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


কালীগঞ্জে শিক্ষার্থীদের বইপড়ায় আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ

গাজীপুর: আগামী প্রজন্মের মেধা ও মননশীলতার বিকাশ, বই পড়ার অভ্যাস গড়ে তোলা, ডিভাইস আসক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ইতিবাচক ব্যবহারে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রথম আলো পত্রিকার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ওপেন সোর্সের লেখক ও সভাপতি এবং প্রথম আলোর নেটওয়ার্ক উপদেষ্টা মুনির হাসান।

উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে উন্মুক্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ ছাড়া একাদশ শ্রেণি ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগিতা।

পরে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে ডিভাইস আসক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক সেশন এবং বই পড়া প্রতিযোগিতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বই পড়ার উপকারিতা তুলে ধরে লেখক মুনির হাসান উপস্থিত শিক্ষার্থীদের বলেন, নিয়মিত বই পড়া মস্তিষ্কের জটিল নিউরাল নেটওয়ার্ককে সক্রিয় ও সতেজ রাখে। প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে নির্দিষ্ট পাঠ্যক্রমের গণ্ডিতে আবদ্ধ রাখে। কিন্তু অবাধে বই পড়া মানুষকে স্বশিক্ষিত করে তোলে। ভিন্নমত, দর্শন ও বিজ্ঞানের বই পড়ার মাধ্যমে পাঠক যেকোনো তথ্য অন্ধভাবে বিশ্বাস না করে কার্যকারণ ও যুক্তির কষ্টিপাথরে যাচাই করতে শেখে। উপন্যাস, জীবনী ও বিশ্বসাহিত্য পাঠের মাধ্যমে একজন মানুষ নিজের ক্ষুদ্র গণ্ডির বাইরে গিয়ে অন্যের জীবনের আনন্দ, বেদনা ও সংগ্রামের সঙ্গে একাত্ম হতে পারে। যান্ত্রিক জীবনের অস্থিরতা, উদ্বেগ ও বিষণ্নতা দূর করতে বই এক আশ্চর্য নিরাময়ক হিসেবে কাজ করে। তাই বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, শিক্ষক আব্দুর রহিম শেখ ও আবু জাফর মোহাম্মদ আব্দুর গাফফার প্রমুখ।

এর আগে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে প্রত্যেককে দুই মাসের জন্য দুটি করে বই দেওয়া হয়। দুই মাস পর বইগুলো পড়ে তারা কী সারমর্ম শিখেছে, সে বিষয়ে তাদের জিজ্ঞাসা করা হবে।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ছবির ক্যাপশন: কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রথম আলো পত্রিকার সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষার্থীরা বই হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

এন/এস

বাংলাদেশ সময়: ২১:০০:৩৬   ১০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● কালীগঞ্জে শিক্ষার্থীদের বইপড়ায় আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ
● নবাবগঞ্জে আড়াই কিলোমিটার সড়কের দুই পাশ পরিষ্কারের কাজ শুরু
● ২১ জেলায় নাশকতা ককটেল হামলা, বাস–ট্রেন ও পুলিশের গাড়িতে আগুন, বাসচালকের মৃত্যু
● শ্যামলীতে বাসে আগুন, শাহজাহানপুরে মিলল ৬ তাজা ককটেল
● মানিকগঞ্জে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে ফ্যান খুলে আহত ২ শিক্ষার্থী



আর্কাইভ