ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: ইপিজেড এলাকায় উচ্ছেদের নামে মালিকানাধীন জমিতে নির্মিত দোকানপাট ও স্থাপনা ভাঙচুরের অভিযোগ তুলেছেন স্থানীয় ভুক্তভোগীরা। তাঁদের দাবি, এ ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, গত ৯ নভেম্বর রাতে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বুলডোজার নিয়ে তাঁদের দোকানপাট গুঁড়িয়ে দেন। অথচ এসব স্থাপনা তাঁদের মালিকানাধীন ও রেকর্ডীয় জমিতে নির্মিত ছিল। পরদিন সার্ভেয়ারের মাধ্যমে মাপজোখ করে তাঁরা দেখতে পান, ভাঙা স্থাপনাগুলো সড়ক ও জনপথ বিভাগের জমির বাইরে অবস্থিত।
ভুক্তভোগীদের অভিযোগ, কোনো ধরনের নোটিশ বা পূর্বঘোষণা ছাড়াই তাঁদের জীবিকার একমাত্র অবলম্বন দোকানপাট ভেঙে ফেলা হয়েছে। এতে ১০টি পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ প্রদান, ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৪৫:১০ ৪ বার পঠিত | ● ক্ষতিপূরণ দাবি ● দোকানপাট ভাঙচুর ● পটুয়াখালী ইপিজেড