ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে পাঁচ গুলি, মোটরসাইকেলে পালায় হামলাকারীরা • সিরিয়ার প্রেসিডেন্ট সারার সঙ্গে ফোনালাপের কথা জানালেন নেতানিয়াহু • অপুর ‘বিজনেস মেন্টর’ কে এই যুবক, জন্মদিনে আবেগঘন পোস্টে জানালেন অভিনেত্রী • কালো বোল্ড লুকে নুসরাত ফারিয়া, সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া • সার ডিলার নিয়োগে বিএনপির বিরুদ্ধে ঘুষ ও স্বজনপ্রীতির অভিযোগ গোলাম পরওয়ারের • লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বিনামূল্যে ৩টি হুইলচেয়ার • লালমোহনে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে মাঠে স্বাস্থ্য কর্মকর্তা • আলফাডাঙ্গার ৪৩ পূজামণ্ডপে ২৭০ আনসার মোতায়েন, বিশেষ নজর ৬টিতে • কাঁঠালিয়ায় হঠাৎ বজ্রপাতে কৃষকের ৫০ হাজার টাকার বলদ গরুর মৃত্যু • নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম ঘিরে লালমোহনে বর্ণাঢ্য আয়োজন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » আন্তর্জাতিক » সিরিয়ার প্রেসিডেন্ট সারার সঙ্গে ফোনালাপের কথা জানালেন নেতানিয়াহু

সিরিয়ার প্রেসিডেন্ট সারার সঙ্গে ফোনালাপের কথা জানালেন নেতানিয়াহু


আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


সিরিয়ার প্রেসিডেন্ট সারার সঙ্গে ফোনালাপের কথা জানালেন নেতানিয়াহু

ওই ফোনালাপের মাত্র কয়েক দিন আগে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়েছিল ইসরায়েলি বিমানবাহিনী।

নেতানিয়াহুর দাবি, সিরিয়ার ধ্রুজ সম্প্রদায়ের মানুষের ওপর হামলা বন্ধের ‘নির্দেশ’ দিতে তিনি সারার সঙ্গে কথা বলেন। নেতানিয়াহু বলেন, “আমি সারাকে ফোন করি। এটি ছিল খুবই স্বল্প কিন্তু তীক্ষ্ণ আলাপ। আর এরপরই সিরিয়ার ধ্রুজদের হত্যাকাণ্ড বন্ধ হয়ে যায়।”

২০২৪ সালে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর প্রেসিডেন্ট হন আহমেদ আল সারা। এরপর পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হন তিনি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার বিষয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি সারা।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েল ও সিরিয়ার রাষ্ট্রপ্রধানদের মধ্যে এটিই সম্ভবত ইতিহাসের প্রথম সরাসরি কথোপকথন।

ইসরায়েলের সঙ্গে সিরিয়ার শত্রুতা দীর্ঘদিনের। ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া অতীতে একাধিকবার যুদ্ধে জড়িয়েছে।

ইসরায়েল ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ধ্রুজ সম্প্রদায়ের মানুষের বসবাস। তাঁদের বড় একটি অংশ সিরিয়ায় থাকেন, আরেকটি অংশের বসবাস ইসরায়েলে। ধ্রুজ সম্প্রদায়ের মানুষের নাম আরব দেশগুলোর মানুষের নামের মতো হলেও তাঁরা মুসলিম নন।

বাংলাদেশ সময়: ২২:৩৪:১৭   ৭ বার পঠিত  | ●   ●   ●   ●







আন্তর্জাতিক থেকে আরও...


● সিরিয়ার প্রেসিডেন্ট সারার সঙ্গে ফোনালাপের কথা জানালেন নেতানিয়াহু
● রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন
● যুক্তরাজ্যের সৈকতে শত শত নীল সামুদ্রিক প্রাণী, জেলিফিশ ভেবে ভুল করছেন অনেকে
● প্রতিবেশীর সন্দেহে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
● রয়টার্স এক্সক্লুসিভ আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, নোবেলজয়ের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন উত্তেজনা



আর্কাইভ