ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে পাঁচ গুলি, মোটরসাইকেলে পালায় হামলাকারীরা • সিরিয়ার প্রেসিডেন্ট সারার সঙ্গে ফোনালাপের কথা জানালেন নেতানিয়াহু • অপুর ‘বিজনেস মেন্টর’ কে এই যুবক, জন্মদিনে আবেগঘন পোস্টে জানালেন অভিনেত্রী • কালো বোল্ড লুকে নুসরাত ফারিয়া, সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া • সার ডিলার নিয়োগে বিএনপির বিরুদ্ধে ঘুষ ও স্বজনপ্রীতির অভিযোগ গোলাম পরওয়ারের • লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বিনামূল্যে ৩টি হুইলচেয়ার • লালমোহনে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে মাঠে স্বাস্থ্য কর্মকর্তা • আলফাডাঙ্গার ৪৩ পূজামণ্ডপে ২৭০ আনসার মোতায়েন, বিশেষ নজর ৬টিতে • কাঁঠালিয়ায় হঠাৎ বজ্রপাতে কৃষকের ৫০ হাজার টাকার বলদ গরুর মৃত্যু • নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম ঘিরে লালমোহনে বর্ণাঢ্য আয়োজন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে পাঁচ গুলি, মোটরসাইকেলে পালায় হামলাকারীরা

নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে পাঁচ গুলি, মোটরসাইকেলে পালায় হামলাকারীরা


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে পাঁচ গুলি, মোটরসাইকেলে পালায় হামলাকারীরা

নিহত লুৎফুজ্জামান আলিফ বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে বিভিন্ন অনিয়ম ও অপরাধ নিয়ে লেখালেখি করতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উতরাইল বাজারের একটি দোকানের সামনে ছিলেন লুৎফুজ্জামান। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী চা-দোকানি রবিন রাংছা জানান, লুৎফুজ্জামান তাঁর দোকানে চা পান করে বাসার উদ্দেশে বের হচ্ছিলেন। তখন তিনি দোকানে কাপ পরিষ্কার করছিলেন। এ সময় দুই যুবক এসে প্রথমে সিগারেট চান। এরপর হঠাৎ তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন তাঁরা। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যান।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান বলেন, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এর আগে গত বছরের ১০ নভেম্বর দুপুরে সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছিলেন লুৎফুজ্জামান আলিফ। সে সময় তাঁকে কুপিয়ে জখম করা হয়। তাঁর সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাঁকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৪৩   ৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে পাঁচ গুলি, মোটরসাইকেলে পালায় হামলাকারীরা
● মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: মোতাহার হোসেন
● রামভদ্রপুরে চেয়ারম্যান প্রার্থী পারভেজ আহামেদের পাশে থাকার প্রতিশ্রুতি এলাকাবাসীর
● ফুলপুরে অসহায়-দুস্থদের শাড়ি-লুঙ্গি বিতরণ করল বিএনপি
● তারাকান্দায় পূর্ববিরোধে ৮ সুপারি গাছ কাটার অভিযোগ



আর্কাইভ