ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির • ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে জরিমানা-জেলের হুমকি, ভিডিও ভাইরাল • মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে মরদেহ আটকে ১৬ হাজার টাকা আদায়ের অভিযোগ • ‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা • নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা • দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের • চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত • আওয়ামী লীগ নেতাদের আগমনে আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান • দোহারে আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • কাউখালীতে নারী-শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে জরিমানা-জেলের হুমকি, ভিডিও ভাইরাল

ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে জরিমানা-জেলের হুমকি, ভিডিও ভাইরাল


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে জরিমানা-জেলের হুমকি, ভিডিও ভাইরাল

ময়মনসিংহ: ফুলপুরে আনোয়ার নামে এক ব্যক্তি নিজেকে ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ করে দিয়েছেন। নির্ধারিত সময়ের বাইরে ভিক্ষা করলে জরিমানা ও জেলের হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে মাইক হাতে ঘোষণা দিচ্ছেন আনোয়ার। এ সময় তিনি নির্ধারিত সময়ের বাইরে ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং তিন দিনের জেল দেওয়ার হুমকি দেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিন ভিক্ষা করা যাবে না। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভিক্ষা করতে হবে। বিকেল ৫টার পর কাউকে ভিক্ষা করতে দেখলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হবে। এরপর তাকে তিন দিনের জেল দেওয়া হবে। এ সময় তিনি নিজেকে ফকির কমিটির সভাপতি আনোয়ার বলে পরিচয় দেন।

ভিডিওর একপর্যায়ে তাকে প্রশ্ন করা হয়, তাঁর বাড়ি কোথায়? জবাবে তিনি বলেন, নকলা, জালালপুর।

নকলা থেকে ফুলপুরে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, নকলা থেকে ময়মনসিংহ পর্যন্ত তাঁর এলাকা রয়েছে। এ ছাড়া শেরপুর ও বকশীগঞ্জ পর্যন্ত তাঁদের এলাকা বিস্তৃত বলেও দাবি করেন তিনি।

মো. আল আমিন নামে এক ব্যক্তি নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘ফকির কমিটির সভাপতির বক্তব্য। ওরে নেতারে….’।

এ বিষয়ে মোবাইল ফোনে মো. আল আমিন বলেন, ‘এটা একটা সামাজিক অবক্ষয়। ভিক্ষাবৃত্তি নিয়েও যদি এমন সভাপতি হয়ে থাকে! এটা নিয়ে আবার আইনি ভয় দেখানো, সম্পূর্ণটাই সামাজিক অবক্ষয়।’

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, বিষয়টি তাঁর নজরে আসেনি। খোঁজখবর নিয়ে কথা বলতে হবে।

তবে ভিডিওতে বক্তব্য দেওয়া ওই ব্যক্তির পরিচয় এবং ফকির কমিটির অস্তিত্ব সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৭:৩০   ৬ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে জরিমানা-জেলের হুমকি, ভিডিও ভাইরাল
● মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত এএসপি আবুল হাসান গ্রেপ্তার
● ফুলপুর হাসপাতালে আন্তরিকতার সঙ্গে সেবা নিশ্চিতের আহ্বান মোতাহার হোসেনের
● ডেটিংয়ের প্রলোভনে শতাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা, ময়মনসিংহে গ্রেপ্তার ৭
● টোল আদায় নিয়ে বিরোধ, ৮৬ বছর বয়সী জুলাই যোদ্ধার মৃত্যু



আর্কাইভ