ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির • ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে জরিমানা-জেলের হুমকি, ভিডিও ভাইরাল • মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে মরদেহ আটকে ১৬ হাজার টাকা আদায়ের অভিযোগ • ‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা • নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা • দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের • চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত • আওয়ামী লীগ নেতাদের আগমনে আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান • দোহারে আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • কাউখালীতে নারী-শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


 ‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকা: কলেজের গণিত বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর সাইনবোর্ডে নিজ বাসা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও সহপাঠীরা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কামরুল ছারপোকা মারার ওষুধ অ্যালুমিনিয়াম সায়ানাইড সেবন করে নিজের ঘরের দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

আত্মহত্যার আগে একটি নোটবুকে কামরুল ইসলাম লেখেন, ‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না। আমাকে মাফ করে দিও সবাই’।

কামরুল ইসলাম ঢাকা কলেজের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বসবাস করতেন।

নিহতের সহপাঠী মোস্তাফিজুর রহমান জানান, পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিলেন কামরুল। এক তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তবে বিষয়টি তাঁর বাবা-মা মেনে নিতে রাজি ছিলেন না বলে জানান সহপাঠীরা। তাঁদের ধারণা, পারিবারিক বিরোধ ও সম্পর্কের জটিলতায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করেন।

গত ২০ নভেম্বর নিজের লেখা একটি চিঠিতে কামরুল উল্লেখ করেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। কমিউনিকেশন গ্যাপ না থাকলে জীবন আরও কয়েক হাজার গুণ সুন্দর হতো।’

চিঠিতে তিনি আরও লেখেন, ‘এর দোষ, ওর দোষ আর কারও দোষে দোষী হব না। আমি একজন ব্যর্থ।’ এরপর মঙ্গলবার (২৪ নভেম্বর) একই পৃষ্ঠায় নোটবুকে লেখেন, ‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না। আমাকে মাফ করে দিও সবাই।’

এন/ এন

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৪৯   ৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে মরদেহ আটকে ১৬ হাজার টাকা আদায়ের অভিযোগ
● ‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
● দোহারে আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
● গোয়ালন্দে জেলের জালে ধরা ১৮কেজির কাতল, বিক্রি ৪৬ হাজার টাকায়
● আলফাডাঙ্গায় ভূমি জরিপে ৪৮.৭৯ শতাংশ জমি অন্যের নামে রেকর্ডের অভিযোগ



আর্কাইভ