ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• এক দশকেও শুরু হয়নি কাজ, কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবি • মানিকহাটে রতন মাস্টারের সমর্থনে শত শত নারীর সমাবেশ • জীবনটাই গেল নদীর সঙ্গে যুদ্ধ করতে • পিরোজপুরে খাদ্যে ভেজাল রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান • সার ডিলার নিয়োগ নিয়ে অপপ্রচার, প্রতিবাদে এনামুলের সংবাদ সম্মেলন • বেকুটিয়া সেতুতে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল তিন শিক্ষার্থীর • রংপুরে ৫ লিটার তেলে ৪০ মিলিলিটার কম, পাম্পকে জরিমানা • পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ • গোপালগঞ্জে মিছিলের পর দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০ • টোল আদায় নিয়ে বিরোধ, ৮৬ বছর বয়সী জুলাই যোদ্ধার মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে খাদ্যে ভেজাল রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

পিরোজপুরে খাদ্যে ভেজাল রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


পিরোজপুরে খাদ্যে ভেজাল রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

পিরোজপুর: সরকারি সোহরাওয়ার্দী কলেজে বিজ্ঞান ক্লাবের উদ্যোগে ‘নিরাপদ খাদ্য, সুস্থ জীবন: প্রেক্ষাপট পিরোজপুর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজের ওমান ভবনের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জহিরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর লায়ন শেখ রফিকুল ইসলাম।

কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তারিকুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, বিজ্ঞান ক্লাবের আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নুসরাত কানিজ রাসুল, জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমতসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সেমিনারে বক্তারা পিরোজপুরের খাদ্যপণ্যে ভেজালের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, জেলার মাছ ও শুঁটকি, ফলমূল, দুধ ও দুগ্ধজাত পণ্য, ভোজ্যতেল, মসলা এবং বেকারি ও প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন পণ্যে রাসায়নিক ও ক্ষতিকর ভেজালের উপস্থিতি মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।

এ পরিস্থিতি মোকাবিলায় ভেজাল খাদ্য প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৭:৫২:১৩   ১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● পিরোজপুরে খাদ্যে ভেজাল রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান
● বেকুটিয়া সেতুতে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল তিন শিক্ষার্থীর
● ইসলামই ইহকাল ও পরকালের শান্তির একমাত্র পথ: চরমোনাই পীর
● বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ, নিহত ১
● আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলীকে আটক করল দুদক



আর্কাইভ