ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয়ে প্রতারণা, কাউখালীতে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ • পটুয়াখালীতে অর্থনৈতিক ইউনিট ১ লাখ ৩২ হাজার, কর্মসংস্থানে যুক্ত ২ লাখ ৪৫ হাজার মানুষ • আলফাডাঙ্গায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ২ হাজার ৬৫০ প্রান্তিক কৃষক • খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা • খুলনায় অস্ত্র, গুলি ও চাপাতিসহ যুবক আটক • শেখ হাসিনার ফেরার আলোচনা, বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি • চার বছর পর শিশুদের জন্য খুলল মানিকগঞ্জের পৌর শিশুপার্ক • সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ নারী • সুজানগর জামায়াতের আমীর পদে আবারও অধ্যাপক হেসাব উদ্দিন • সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল, সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ২ হাজার ৬৫০ প্রান্তিক কৃষক

আলফাডাঙ্গায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ২ হাজার ৬৫০ প্রান্তিক কৃষক


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


আলফাডাঙ্গায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ২ হাজার ৬৫০ প্রান্তিক কৃষক

ফরিদপুর: রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে  আলফাডাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরকারি কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হাবিব। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা। এ সময় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৯০০ জন কৃষক পাবেন ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৫৩০ জন পাবেন ৫ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। এ ছাড়া ১৮০ জন কৃষক পাবেন খেসারির বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। বাকি ৪০ জন কৃষক পাবেন ২০ কেজি গমের বীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি ও ১৮ কেজি এমওপি সার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হাবিব বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং অধিক ফলন নিশ্চিত করতে সরকার বিনামূল্যে বীজ ও সারসহ বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছে। এ উদ্যোগের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা সরাসরি উপকৃত হবেন। তিনি উন্নত জাতের বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে অধিক ফসল উৎপাদনের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, রবি মৌসুমে ফসলের আবাদ বাড়ানো এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তিনি প্রণোদনার বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে অনাবাদি জমি চাষের আওতায় আনার পাশাপাশি অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।

কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস এবং সামগ্রিক কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৪:১৬   ২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● আলফাডাঙ্গায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ২ হাজার ৬৫০ প্রান্তিক কৃষক
● চার বছর পর শিশুদের জন্য খুলল মানিকগঞ্জের পৌর শিশুপার্ক
● সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ নারী
● মানিকগঞ্জে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
● সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড



আর্কাইভ