ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা • খুলনায় অস্ত্র, গুলি ও চাপাতিসহ যুবক আটক • শেখ হাসিনার ফেরার আলোচনা, বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি • চার বছর পর শিশুদের জন্য খুলল মানিকগঞ্জের পৌর শিশুপার্ক • সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ নারী • সুজানগর জামায়াতের আমীর পদে আবারও অধ্যাপক হেসাব উদ্দিন • সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল, সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ • হুইপ দুলুর গাড়িতে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না শিশুটিকে • নীরব বসে থাকার কোনো সুযোগ নেই : জামায়াত আমির • অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » চার বছর পর শিশুদের জন্য খুলল মানিকগঞ্জের পৌর শিশুপার্ক

চার বছর পর শিশুদের জন্য খুলল মানিকগঞ্জের পৌর শিশুপার্ক


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬


চার বছর পর শিশুদের জন্য খুলল মানিকগঞ্জের পৌর শিশুপার্ক

মানিকগঞ্জ: চার বছর ধরে অযত্নে-অবহেলায় পড়ে ছিল মানিকগঞ্জ শহরের একমাত্র পৌর শিশুপার্ক। নষ্ট হয়ে গিয়েছিল খেলাধুলার সরঞ্জাম, থেমে গিয়েছিল শিশুদের কলকাকলি। নির্বাচনের আগে পার্কটি সংস্কার করে চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে।

সংস্কার শেষে নতুন সাজে শিশুদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা পৌর শিশুপার্ক। দীর্ঘদিন পর পার্কটি চালু হওয়ায় শহরের শিশুদের খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি পরিবার নিয়ে অবসর সময় কাটানোর নতুন সুযোগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় শহীদ রফিক সড়ক-সংলগ্ন মুক্তিযোদ্ধা পৌর শিশুপার্কের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জে শিশুদের বিনোদনের জন্য তেমন কোনো পার্ক ছিল না। এই পার্কটিও দীর্ঘদিন অবহেলা-অযত্নে পড়ে ছিল। পার্কটি সংস্কার করে নতুন রূপে ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনী ইশতেহারে ছিল। ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পার্কটি সংস্কার করা হয়েছে। বিজয়ের মাস আসার আগেই পার্কটি শিশু-কিশোরদের ব্যবহারের উপযোগী করে সাজাতে পেরে আমি আনন্দিত।

দীর্ঘদিন পর পার্কটি চালু হওয়ায় আনন্দিত স্থানীয় অভিভাবক ও শিশুরা। তাদের মতে, শিশুদের খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি পরিবার নিয়ে অবসর সময় কাটানোর জন্য পার্কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আসফিয়া জানায়, পার্কে এসে খেলতে তার খুব ভালো লাগছে। আগে এই পার্কে ঠিকমতো খেলাধুলা করা যেত না।

পৌরসভার বাসিন্দা ফারহানা বলেন, সন্তানরা প্রায়ই পার্কে যাওয়ার বায়না করত। কিন্তু একসময় পার্কটির বেহাল অবস্থা দেখে তাদের আর সেখানে নিয়ে যাওয়া সম্ভব হতো না। ফলে শিশুরা ধীরে ধীরে মোবাইলে বেশি সময় কাটাতে শুরু করে। পার্কটি আবার চালু হওয়ায় তার মতো অনেক অভিভাবকই খুশি। এখন শিশুদের জন্য সুন্দর ও মনোরম পরিবেশ তৈরি হয়েছে।

এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:৪৭:৩১   ৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● চার বছর পর শিশুদের জন্য খুলল মানিকগঞ্জের পৌর শিশুপার্ক
● সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ নারী
● মানিকগঞ্জে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
● সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
● বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে কুমিল্লায় শিশুর মৃত্যু



আর্কাইভ