ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• হুইপ দুলুর গাড়িতে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না শিশুটিকে • নীরব বসে থাকার কোনো সুযোগ নেই : জামায়াত আমির • অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী • মানিকগঞ্জে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর • সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড • দুর্যোগ কেটে যাওয়ায় কাঠালিয়ায় মাঠে ফিরল তাফসিরুল কুরআন মাহফিল • ডেঙ্গুতে প্রাণ গেল ঝালকাঠির পুলিশ পরিদর্শক সহিদুল ইসলামের • বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে কুমিল্লায় শিশুর মৃত্যু • সংযোগ সড়ক না থাকায় ৭ বছর ধরে অকেজো ৩১ লাখ টাকার সেতু • লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » জাতীয় » অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী

অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬


এআই দিয়ে অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী

বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও নানা ধরনের মিথ্যা তথ্য তৈরি করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের এই চেষ্টা সফল হবে না।

রোববার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহান রচিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।

রিজভী বলেন, দেশের বাইরে ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিভিন্ন স্থানে পালিয়ে থাকা ব্যক্তিরা এআই প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের অসত্য প্রচারণা চালাচ্ছেন। অতীতে যেভাবে ইতিহাস ও তথ্য বিকৃত করে একটি একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল, এখনো একই কায়দায় ষড়যন্ত্র চলছে।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে।

তিনি অভিযোগ করেন, তাঁর সঙ্গে কারাবাস করা মনির নামের এক কর্মীকে গুম করা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জে কয়েকজনকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। এসব ঘটনার উল্লেখ করে রিজভী বলেন, গুমের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি দূর হয়নি।

তবে বর্তমান সরকারের সামগ্রিক পদক্ষেপের প্রশংসা করে রুহুল কবির রিজভী বলেন, এত কিছুর পরও বর্তমান সরকার অত্যন্ত শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে।

বিগত শাসনামলের সঙ্গে তুলনা করে তিনি বলেন, আগে এ ধরনের ঘটনায় ক্রসফায়ার বা রক্তপাত ঘটানো হতো। কিন্তু বর্তমান সরকার মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

অপরাধী ও সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার করে প্রচলিত আইনের আওতায় আনার এবং আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

রিজভী উল্লেখ করেন, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস থেকে স্বাধীনতার ঘোষণা-সংক্রান্ত অধ্যায় আদালতের মাধ্যমে বাদ দিতে বাধ্য করা হয়েছিল। এমনকি প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে যাওয়ায় তাঁর বিরুদ্ধেও পাঁচটি মামলা দেওয়া হয়েছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান।

গ্রন্থটি নিয়ে আলোচনা করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বইটির লেখক অধ্যাপক হীরা সোবাহান।

বাংলাদেশ সময়: ১৯:৩৫:১৪   ১ বার পঠিত  | ●   ●   ●   ●







জাতীয় থেকে আরও...


● অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী
● আওয়ামী লীগের ‘লকডাউন’ ঠেকাতে রাজপথে সক্রিয় বিএনপির বিভক্ত নেতাকর্মীরা
● নাশকতা মোকাবিলায় ঐক্যের বার্তা, পৃথক কর্মসূচিতে থাকবে বিরোধীরা
● যাদের জিহ্বায় রক্তের স্বাদ, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না: রিজভী
● ডিসেম্বরের রাজনৈতিক উত্তাপ ও সহিংসতার শঙ্কায় নিরাপত্তা চাপে বিএনপি সরকার



আর্কাইভ