ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• নীরব বসে থাকার কোনো সুযোগ নেই : জামায়াত আমির • অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী • মানিকগঞ্জে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর • সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড • দুর্যোগ কেটে যাওয়ায় কাঠালিয়ায় মাঠে ফিরল তাফসিরুল কুরআন মাহফিল • ডেঙ্গুতে প্রাণ গেল ঝালকাঠির পুলিশ পরিদর্শক সহিদুল ইসলামের • বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে কুমিল্লায় শিশুর মৃত্যু • সংযোগ সড়ক না থাকায় ৭ বছর ধরে অকেজো ৩১ লাখ টাকার সেতু • লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন • বরিশাল মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে কাঁঠালিয়া যুবদলের সংবর্ধনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬


সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেনের (৩২) বাড়ি নরসিংদীর মাধবদী এলাকায়। প্রায় ১৫ বছর আগে তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়া এলাকার হাসেম আলীর মেয়ে সালেহা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন তিনি। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সালেহা। এ সময় ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করেন মোবারক। এতে ঘটনাস্থলেই সালেহার মৃত্যু হয়। মায়ের ওপর হামলার পর সন্তানদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। সালেহা বেগম সৌদি আরবে থাকতেন। হত্যাকাণ্ডের প্রায় দুই মাস আগে তিনি দেশে ফিরেছিলেন।

এ ঘটনায় নিহতের বাবা হাসেম আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ১ এপ্রিল মোবারক হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৯:১০   ২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
● সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
● বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে কুমিল্লায় শিশুর মৃত্যু
● সংযোগ সড়ক না থাকায় ৭ বছর ধরে অকেজো ৩১ লাখ টাকার সেতু
● আওয়ামী লীগকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে ফজলুল হক মিলনের হুঁশিয়ারি



আর্কাইভ