ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• হুইপ দুলুর গাড়িতে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না শিশুটিকে • নীরব বসে থাকার কোনো সুযোগ নেই : জামায়াত আমির • অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী • মানিকগঞ্জে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর • সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড • দুর্যোগ কেটে যাওয়ায় কাঠালিয়ায় মাঠে ফিরল তাফসিরুল কুরআন মাহফিল • ডেঙ্গুতে প্রাণ গেল ঝালকাঠির পুলিশ পরিদর্শক সহিদুল ইসলামের • বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে কুমিল্লায় শিশুর মৃত্যু • সংযোগ সড়ক না থাকায় ৭ বছর ধরে অকেজো ৩১ লাখ টাকার সেতু • লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » নীরব বসে থাকার কোনো সুযোগ নেই : জামায়াত আমির

নীরব বসে থাকার কোনো সুযোগ নেই : জামায়াত আমির


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬


কায়েমের গ্রামের বাড়িতে হামলা, সরকারকে কঠোর হুঁশিয়ারি জামায়াত আমিরের

ডাকসুর ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত হিসেবে চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।

আজ রোববার (২২ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে শফিকুর রহমান লেখেন, আজ রোববার রাত ৩টার পর ডাকসুর জনপ্রিয় ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনার নিন্দা জানাই।

হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই অতি দ্রুত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।’

জামায়াত আমির আরও লেখেন, একের পর এক পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাই এর জন্য প্রধানত দায়ী। এ ব্যাপারে সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত হিসেবে চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৪৪   ৪ বার পঠিত  | ●   ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● নীরব বসে থাকার কোনো সুযোগ নেই : জামায়াত আমির
● অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী
● পৃথিবীর আকাশে এখন দুটি চাঁদ, ডিসেম্বরে বিদায় নেবে ‘মিনি মুন’
● আওয়ামী লীগের ‘লকডাউন’ ঠেকাতে রাজপথে সক্রিয় বিএনপির বিভক্ত নেতাকর্মীরা
● নাশকতা মোকাবিলায় ঐক্যের বার্তা, পৃথক কর্মসূচিতে থাকবে বিরোধীরা



আর্কাইভ