ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে পাবনার সুজানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিবের নির্দেশনায় মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তাঁরা সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, বিএনপি নেতা আহমেদ আলী প্রামাণিক লাটু, মজিবর খাঁ, নাদের হোসেন, ডাক্তার আব্দুস সালাম, মাহাতাব মৃধা, হারুনুর রশিদ, আব্দুস সালাম মোল্লা, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন এবং উপজেলা যুবদল নেতা সিদ্দিকুর রহমান পিন্টু, রিয়াজ মন্ডল ও আব্দুর রাজ্জাক রাজাসহ অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য চালানো হচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সব সময় রাজপথে সজাগ রয়েছেন। যেকোনো ধরনের অপতৎপরতা ও নাশকতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণাও দেন তাঁরা।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৩৯:৫৭ ৬ বার পঠিত | ● পাবনা-২ আসন ● বিএনপির বিক্ষোভ মিছিল ● সুজানগর বিএনপি ● সেলিম রেজা হাবিব