ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা • খুলনায় অস্ত্র, গুলি ও চাপাতিসহ যুবক আটক • শেখ হাসিনার ফেরার আলোচনা, বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি • চার বছর পর শিশুদের জন্য খুলল মানিকগঞ্জের পৌর শিশুপার্ক • সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ নারী • সুজানগর জামায়াতের আমীর পদে আবারও অধ্যাপক হেসাব উদ্দিন • সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল, সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ • হুইপ দুলুর গাড়িতে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না শিশুটিকে • নীরব বসে থাকার কোনো সুযোগ নেই : জামায়াত আমির • অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা

খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬


খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা

খুলনা: গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবেদ আলীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

রোববার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আবেদ আলী গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের মৃত আকরাম আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে কেসিসি মার্কেট এলাকায় অবস্থান করছিলেন সাবেক চেয়ারম্যান আবেদ আলী। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে চিনতে পেরে ঘিরে ধরেন এবং মারধর শুরু করেন। পরে তাকে আটক করে খুলনা সদর থানায় নিয়ে যান তারা।

খুলনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) লাভলী পাল জানান, দুপুরে এক থেকে দেড়শ লোক আবেদ আলীকে ধরে থানায় নিয়ে আসেন। পরে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৩:২০   ৪ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা
● খুলনায় অস্ত্র, গুলি ও চাপাতিসহ যুবক আটক
● শেখ হাসিনার ফেরার আলোচনা, বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি
● ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের জমির মূল্য নির্ধারণে সভা
● ভেড়ামারায় মাদক সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড



আর্কাইভ