![]()
খুলনা: গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবেদ আলীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।
রোববার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আবেদ আলী গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের মৃত আকরাম আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে কেসিসি মার্কেট এলাকায় অবস্থান করছিলেন সাবেক চেয়ারম্যান আবেদ আলী। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে চিনতে পেরে ঘিরে ধরেন এবং মারধর শুরু করেন। পরে তাকে আটক করে খুলনা সদর থানায় নিয়ে যান তারা।
খুলনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) লাভলী পাল জানান, দুপুরে এক থেকে দেড়শ লোক আবেদ আলীকে ধরে থানায় নিয়ে আসেন। পরে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:০৩:২০ ৫ বার পঠিত | ● আবেদ আলী ● খুলনায় গণপিটুনি ● শুকতাইল ইউনিয়ন