ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• নীরব বসে থাকার কোনো সুযোগ নেই : জামায়াত আমির • অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী • মানিকগঞ্জে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর • সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড • দুর্যোগ কেটে যাওয়ায় কাঠালিয়ায় মাঠে ফিরল তাফসিরুল কুরআন মাহফিল • ডেঙ্গুতে প্রাণ গেল ঝালকাঠির পুলিশ পরিদর্শক সহিদুল ইসলামের • বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে কুমিল্লায় শিশুর মৃত্যু • সংযোগ সড়ক না থাকায় ৭ বছর ধরে অকেজো ৩১ লাখ টাকার সেতু • লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন • বরিশাল মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে কাঁঠালিয়া যুবদলের সংবর্ধনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে পৃথক অভিযানে ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

চাটমোহরে পৃথক অভিযানে ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬


চাটমোহরে পৃথক অভিযানে ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

পাবনা: চাটমোহরে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্র সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ তিন নেতাকে আটক করা হয়েছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন চাটমোহর উপজেলা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির, গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন এবং ছাত্রলীগের সক্রিয় সদস্য বড়শালিখা গ্রামের রাশেদুল ইসলাম।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, চাটমোহরে নাশকতার উদ্দেশ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা হরিপুর ও গুনাইগাছা এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালায়। এ সময় হরিপুর এলাকা থেকে হুমায়ূন কবির এবং গুনাইগাছা এলাকা থেকে রাসেল হোসেন ও রাশেদুল ইসলামকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৩:২৬   ৫ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সুজানগরে ৪২ জন শিক্ষক-সংগঠককে রোভার স্কাউটিং প্রশিক্ষণ
● চাটমোহরে পৃথক অভিযানে ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
● চাটমোহরে শিশু পার্কে ধূমপান, ৩ যুবককে জরিমানা
● পুলিশের উপস্থিতিতেও পাবনার বেড়ায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ
● রাজশাহীতে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক দুজন



আর্কাইভ