![]()
পাবনা: চাটমোহরে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্র সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ তিন নেতাকে আটক করা হয়েছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন চাটমোহর উপজেলা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির, গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন এবং ছাত্রলীগের সক্রিয় সদস্য বড়শালিখা গ্রামের রাশেদুল ইসলাম।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, চাটমোহরে নাশকতার উদ্দেশ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা হরিপুর ও গুনাইগাছা এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালায়। এ সময় হরিপুর এলাকা থেকে হুমায়ূন কবির এবং গুনাইগাছা এলাকা থেকে রাসেল হোসেন ও রাশেদুল ইসলামকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২৩:২৬ ৬ বার পঠিত | ● চাটমোহর ছাত্রলীগ ● পাবনা পুলিশ অভিযান ● হুমায়ূন কবির