ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
রাজশাহী: গোদাগাড়ী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের সারইল এলাকায় স্থাপিত একটি চেকপোস্ট থেকে তাদের অস্ত্রসহ আটক করা হয়।
শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শিষ মোহাম্মদের ছেলে মো. শাহীন আলী (৩৮) এবং একই উপজেলার জমিনপুর গ্রামের মৃত ইসরাইল আলীর মেয়ে মোছা. পিংকি খাতুন (২৮)।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৭টার দিকে জেলা ডিবির ওসি শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে একটি দল সারইল এলাকায় মহাসড়কের ওপর চেকপোস্ট বসায়। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রীর দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ ৭.৬৫ এমএম), চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে অস্ত্র, ম্যাগাজিন ও গুলিগুলো জব্দ করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৬:১৭:৪৩ ১৩ বার পঠিত | ● জেলা গোয়েন্দা পুলিশ ● বিদেশি পিস্তল উদ্ধার ● রাজশাহী গোদাগাড়ী