ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ময়মনসিংহ: ফুলপুরে নিখোঁজের দুই দিন পর সাম্মত আলী (৬৯) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকঢাকিয়া কান্দা গ্রামে নিজ বাড়ির পেছনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে স্থানীয় একটি মসজিদে ওয়াজ মাহফিল শুনতে বাড়ি থেকে বের হন সাম্মত আলী। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকালে বাড়ির পেছনের ডোবার জঙ্গলের মধ্যে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পান স্বজনেরা।
নিহতের ছেলে আবদুর রহমানের অভিযোগ, প্রতিবেশীদের সঙ্গে তাঁদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল।
সম্প্রতি ওই মামলায় তাঁর বাবার পক্ষে ডিক্রি হওয়ায় প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে সন্দেহ করছেন তাঁরা।
ফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৬:৩৬:৪৫ ১৮ বার পঠিত | ● ফুলপুরে কৃষক হত্যা ● ময়মনসিংহের ফুলপুর ● সাম্মত আলী