ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পৃথিবীর আকাশে এখন দুটি চাঁদ, ডিসেম্বরে বিদায় নেবে ‘মিনি মুন’ • সুইমিং পুলে অপু বিশ্বাসের আবেদনময়ী ছবি • সাফল্যের নতুন অধ্যায় শুরু বুবলীর • কীর্তি সুরেশের সঙ্গে কী ঘটেছিল? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় • যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ, থানায় কনের লিখিত অভিযোগ • বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার • ভেড়ামারায় মাদক সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড • চাটমোহরে শিশু পার্কে ধূমপান, ৩ যুবককে জরিমানা • লালমোহনে শাহবাজপুর মাদরাসার ভর্তি পরীক্ষায় অংশ নিল দুই শতাধিক শিক্ষার্থী • আড়াইহাজারে এক সপ্তাহে ছয় বাড়িতে ডাকাতি, রাতের ঘুম হারাম এলাকাবাসীর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১ হাজার ৬৭৪ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১ হাজার ৬৭৪ জন


নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬


২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১ হাজার ৬৭৪ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বরের প্রথম ২০ দিনে মারা গেছেন ৯৭ জন। এ ছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৬৭৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭৪৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৫৫ জন, খুলনায় ২২৭ জন, বরিশালে ১৪৫ জন, রাজশাহীতে ১৪৬ জন, ময়মনসিংহে ৯৩ জন এবং রংপুরে ৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৪৩   ১৭ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● পৃথিবীর আকাশে এখন দুটি চাঁদ, ডিসেম্বরে বিদায় নেবে ‘মিনি মুন’
● সুইমিং পুলে অপু বিশ্বাসের আবেদনময়ী ছবি
● সাফল্যের নতুন অধ্যায় শুরু বুবলীর
● কীর্তি সুরেশের সঙ্গে কী ঘটেছিল? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
● যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ, থানায় কনের লিখিত অভিযোগ



আর্কাইভ