ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পৃথিবীর আকাশে এখন দুটি চাঁদ, ডিসেম্বরে বিদায় নেবে ‘মিনি মুন’ • সুইমিং পুলে অপু বিশ্বাসের আবেদনময়ী ছবি • সাফল্যের নতুন অধ্যায় শুরু বুবলীর • কীর্তি সুরেশের সঙ্গে কী ঘটেছিল? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় • যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ, থানায় কনের লিখিত অভিযোগ • বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার • ভেড়ামারায় মাদক সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড • চাটমোহরে শিশু পার্কে ধূমপান, ৩ যুবককে জরিমানা • লালমোহনে শাহবাজপুর মাদরাসার ভর্তি পরীক্ষায় অংশ নিল দুই শতাধিক শিক্ষার্থী • আড়াইহাজারে এক সপ্তাহে ছয় বাড়িতে ডাকাতি, রাতের ঘুম হারাম এলাকাবাসীর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » সুইমিং পুলে অপু বিশ্বাসের আবেদনময়ী ছবি

সুইমিং পুলে অপু বিশ্বাসের আবেদনময়ী ছবি


বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬


সুইমিং পুলে অপু বিশ্বাসের আবেদনময়ী ছবি, ভক্তদের তুমুল সাড়া

স্বচ্ছ নীলাভ পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে নানা ভঙ্গিতে ক্যামেরাবন্দী হয়েছেন এক লাস্যময়ী নারী। কে তিনি? একটু খেয়াল করলেই বোঝা যায়, তিনি ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একসঙ্গে আটটি ছবি প্রকাশ করেছেন অপু। ছবিগুলোতে কালো সুইমস্যুট পরে সুইমিং পুলে জলকেলিতে মেতে উঠতে দেখা যায় তাকে। বেশির ভাগ ছবিতেই পানির সঙ্গে চোখ ও মুখের অভিব্যক্তির দারুণ সমন্বয় ফুটে উঠেছে।

ছবিগুলোর ক্যাপশনে মাত্র দুটি শব্দ লিখেছেন অপু—‘আমার আমি’।

সুইমিং পুলে অপু বিশ্বাসের আবেদনময়ী ছবি, ভক্তদের তুমুল সাড়া

অভিনেত্রীর এমন ভিন্নধর্মী উপস্থিতি দেখে ভক্তরাও কিছুটা অবাক হয়েছেন। পোস্ট দেওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই এতে প্রতিক্রিয়ার সংখ্যা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। মন্তব্যও জমা পড়ে ছয় শতাধিক। সব মিলিয়ে ছবিগুলোতে ভক্তদের ব্যাপক সাড়া লক্ষ করা যাচ্ছে।

সুইমিং পুলে অপুর এমন উপস্থিতি নিয়ে নানা মন্তব্য করছেন অনুসারীরা। একজন লিখেছেন, ‘শীত লাগে না? আপনার সুইমিং করা দেখে আমার শীত লাগছে।’ আরেকজনের মন্তব্য, ‘অপু তুমি আমার পছন্দের নায়িকা। ঢালিউড কুইন।’ এ ছাড়া অনেকেই অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। তবে বরাবরের মতো এবারও অনুসারীদের মন্তব্যের কোনো জবাব দেননি অপু।

সুইমিং পুলে অপু বিশ্বাসের আবেদনময়ী ছবি, ভক্তদের তুমুল সাড়া

দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত অপু। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজেই তাকে বেশি দেখা যায়। পাশাপাশি নিজের ব্যবসাপ্রতিষ্ঠান নিয়েও ব্যস্ততা রয়েছে তার। সন্তান আব্রাম খান জয়কে ঘিরেও কাটে পারিবারিক সময়। এসব ব্যস্ততার ফাঁকে ভক্তদের সঙ্গে অপুর যোগাযোগের অন্যতম মাধ্যম এখন সামাজিক যোগাযোগমাধ্যম।

কিছুদিন আগে নেপালে গিয়ে ‘শিকার’ নামের একটি সিনেমার শুটিং করেছেন অপু। তবে ওই সিনেমার নায়ক গ্রেফতার হওয়ায় ছবিটি জটিলতায় পড়েছে। ফলে সিনেমাটির কাজ কবে শেষ হবে এবং কবে মুক্তি পাবে, তা এখনো অনিশ্চিত।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩২   ১২ বার পঠিত  | ●   ●   ●   ●







বিনোদন থেকে আরও...


● সুইমিং পুলে অপু বিশ্বাসের আবেদনময়ী ছবি
● সাফল্যের নতুন অধ্যায় শুরু বুবলীর
● কীর্তি সুরেশের সঙ্গে কী ঘটেছিল? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
● ‘প্রতিটি ঘটনার দুটি দিক থাকে’, প্রভার পোস্ট ঘিরে কৌতূহল
● ‘অসম দাম্পত্যের’ ধারণাকে অপমানজনক মনে করেন আলিয়া ভাট



আর্কাইভ