ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
গোপালগঞ্জ: সদরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খুলনার শিরোমণি এলাকার বাসিন্দা মো. তৌহিদুল ইসলাম (৩০) ও রিফাত সরদার (২৫)।
পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস সোনাশুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৬:১১:২৫ ১২ বার পঠিত | ● গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনা ● তৌহিদুল ইসলাম ● বাস-মোটরসাইকেল সংঘর্ষ ● রিফাত সরদার